
বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে জাতীয় সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। এরপর তিনি নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে ফুলেল শুভেচ্ছা জানান।
আজ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ১১৭ ভোলা-৩ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ১৫৭ নেত্রকোনা-১ মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।

এক ব্যতিক্রমী সফরে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা থাকলেও, সব হিসাব-নিকাশ ওলটপালট করে গভীর রাত পর্যন্ত কক্সবাজারেই অবস্থান করেন তিনি।
২৯ মিনিট আগে
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) কর্তৃক দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে দৈনিক এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের জ্বালানি সাশ্রয় কর্মসূচির প্রতি সংহতি এবং গ্রাহকসেবা ও রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যেও এই উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চার দিনের সরকারি সফর শেষে আজ বেলা ২টায় ঢাকায় ফিরেছে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুয়ান ফাং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে আজ চীনের কুনমিং বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে বিদায় জানান..
৬ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সৌহার্দ্য ও দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক ‘সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের অংশ হিসেবে দেশটির বিশিষ্ট ব্যক্তিদের ১ হাজার ৭৫০ কেজির বেশি উৎকৃষ্ট মানের আম উপহার দিয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে