Ajker Patrika

ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আজকে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কারণে আমরা সবাই সংসদে বসতে পেরেছি। মহান সংসদে ফ্যাসিবাদ বিরোধী সৈনিকেরা আছি। আপনার (স্পিকার) প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই।’

আজ বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম ঘোষণা করেন। পরে সংসদ সদস্যদের সমর্থনের ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু, বিরোধীদের হট্টগোল ও ওয়াক আউট

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, পায়ের হাড়ে চিড়

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত