২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। আজ মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে মঙ্গলবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। আর ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।
আশুরার দিন ২৬ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা আছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আশুরার তারিখ নির্ধারণ করা হয়।
১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
৪ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
৫ ঘণ্টা আগে