
আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোতে গেলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে।
আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এবং ইনফরমেশন শেয়ারিং (তথ্য আদান-প্রদান), যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ ইত্যাদি বিষয়ে মতবিনিময় করবেন।
ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন। সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানব পাচার, অর্গানাইজড ক্রাইম (সংঘবদ্ধ অপরাধ), ট্রান্সন্যাশনাল ক্রাইম (সীমান্তপারের অপরাধ), পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা একত্রিত হয়ে সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন। ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি, বহুপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। আইজিপি সম্মেলন শেষে ৩০ নভেম্বর দেশে ফিরবেন।

মধ্যপ্রাচ্যে সংকটের অচিরেই সমাধান হবে আশা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করব।’
৩১ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
২ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন।
৭ ঘণ্টা আগে