দেশব্যাপী ৬ অক্টোবর বিশ্ব শিশু দিবস উদ্যাপন উপলক্ষে জুলাই অভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেবে অন্তর্বর্তী সরকার।
আজ বুধবার তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে পালন করবে এই বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলব আজ, শিশুর জন্য করব কাজ’।
দিবসটি উদ্যাপন উপলক্ষে ৬ অক্টোবর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিনিধি ও শিশু প্রতিনিধিরা।
এ ছাড়া অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শিশুদের অভিভাবকেরা তাঁদের অনুভূতি প্রকাশ করবেন। এ সময় শিশুদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১১ শতাংশ জমি সবজি চাষের শর্তে ইজারা নিয়ে চারতলা ভিতের দোতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শর্ত ভঙ্গ করায় ইজারা বাতিল করে ভবনটি অপসারণের জন্য পাউবো নোটিশ দিলেও দেড় বছরেও তা উচ্ছেদ হয়নি।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হতে যাচ্ছে ২৫ মে। এ জন্য আজ রোববার থেকে বিলাসবহুল লঞ্চগুলোতে কেবিনের টিকিট বিক্রি শুরু হবে। এবার সরকার-নির্ধারিত ভাড়ায় ঈদের সার্ভিস চলবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতি।
৩ ঘণ্টা আগে
‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে...
৭ ঘণ্টা আগে
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সংবলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের জন্য আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে