পুলিশ সপ্তাহ শুরু আজ

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার রাতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) রফিকুল ইসলাম এই তথ্য জানান।
রফিকুল ইসলাম বলেন, পদকের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের বিষয়ে যাচাই-বাছাই চলমান থাকায় আপাতত পদক প্রদান স্থগিত রাখা হয়েছে। যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুবিধাজনক সময়ে তাঁদের পদক দেওয়া হবে।
বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অবদান, অপরাধ দমন, মামলার রহস্য উদ্ঘাটন, সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। ২০২৫ সালে কৃতিত্বপূর্ণ কাজের জন্য ১০৭ জনকে প্রাথমিকভাবে পদকের জন্য নির্বাচিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের পদক পরিয়ে দেওয়ার কথা ছিল।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ করবেন। তবে পদক প্রদান পর্ব থাকছেনা।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

যথাযথ অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
৩০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে বসেছেন। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে।
১ ঘণ্টা আগে
ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত।
১ ঘণ্টা আগে
দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি এবং জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তফসিলভুক্ত ও অন্যান্য নৃ-গোষ্ঠীসহ তাদের মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
২ ঘণ্টা আগে