
পদ্মাসেতুর পিলারে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিভিন্ন গণমাধ্যমে পদ্মাসেতুর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার খবর দেখে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
তবে ভিডিওতে ধাক্কা লাগতে দেখা যাওয়ায় সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দেন মন্ত্রী। এখানে কোন ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের আঘাত আর না হয় সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ারও নিদর্শনা দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, বিষয়টি কোন ভাবেই হালকা ভাবে নিলে চলবে না।
মন্ত্রী বলেন, ২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। এ নিয়ে তখন মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। সেই লোকেরা এখন এখানে জড়িত কিনা, কোন ষড়যন্ত্র আছে কিনা তা বের করতে অবশ্যই তদন্ত করা হবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি সেতু দিয়ে পাটুরিয়া যাওয়ার পূর্ব অনুমতি ছিল কিনা তাও তদন্ত করে দেখার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
৩১ মিনিট আগে
‘আমাদের মধ্যে যারা বিভক্তির সুর রচনা করতে চায়, সেই বন্ধুদের বলব—জুলাই কারও একার না, জুলাই চেতনা দিয়ে ব্যবসা করবেন না। যারা জুলাই চেতনা দুর্বৃত্তি করে রাজনৈতিক সংগঠন করেছে, তাদের প্রতি আমার নসিহত হলো—শুধু জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না...
৩৭ মিনিট আগে
বৈঠকে বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো খাতে টেকসই বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে, যানজট নিরসন, আধুনিক টোল ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়নে এআইআইবির সম্ভাব্য অর্থায়ন নিয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।
১ ঘণ্টা আগে
উত্তীর্ণ প্রার্থীরা রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে আসেন। এদের মধ্যে চারজনের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষায় উপস্থিত ব্যক্তিদের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। মৌখিক পরীক্ষা নেওয়ার সময় অংশগ্রহণকারী সকল প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল...
২ ঘণ্টা আগে