
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দিন ৫ আগস্টকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করছে সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হবে। এ বছর থেকে প্রতিবছরই এই ছুটি পালিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে—জুলাই-আগস্টের আন্দোলনের পুরো বাংলাদেশ যে রকম এক হয়েছিল, সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। অনুভূতিটা আমাদের মাঝে আছে, সেটাকে জাস্ট রিইনফোর্স করা।’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জানান, ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে, চলবে ৫ অগাস্ট পর্যন্ত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটি কমিটি হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সি আর আবরার।
শফিকুল আলম আরও বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এসেছে। আগে যখন টেলিভিশনগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে একটি পলিটিক্যাল পার্টির আইডোলজিকে সার্ভ করার জন্য দেওয়া হয়েছে। সামনে আরও যদি টিভি লাইসেন্স দেওয়া হয়, সে ক্ষেত্রে কী কী নীতিমালা থাকবে, সেগুলো উনারা পর্যালোচনা করবেন।’
শফিকুল আলম বলেন, ‘জুলাই প্রোকলেমেশন ছাত্র-জনতার একটি দাবি। আগামী ৫ আগস্টের আগেই যাতে এই জুলাই প্রোকলেমেশন ঘোষণা করা যায়, সে জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রধান রাখা হয়েছে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারকে। আরও কয়েকজন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যারের নেতৃত্বে কাজ করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উনারা দ্রুতই এই প্রোকলেমেশন প্রকাশ করবেন।’

ব্যক্তি নিজেকে ‘এয়ারপাস ওয়ার্কিং গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেন। কম দামে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের টিকিট কিনে বেশি দামে বিক্রি করার কথা বলে সেখানে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়।
৯ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, শহরাঞ্চলের মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা তুলনামূলকভাবে বেশি হলেও প্রান্তিক পর্যায়ে এ বিষয়ে সচেতনতা কম। ফলে সেখানে রোগে মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। এ কারণে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে।
১ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, মডেল মসজিদে কর্মরত পেশ ইমামকে মাসে ২০ হাজার টাকা, মুয়াজ্জিনকে ১৫ হাজার টাকা এবং খাদিমকে ১২ হাজার টাকা সম্মানী দেওয়া যেতে পারে।
২ ঘণ্টা আগে
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে