
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আজ বুধবার দুপুরে সচিবালয়ে প্যাকেট ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেছেন, ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ (২০২৫ সালের ৫ জুন) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
সরকারি মাধ্যমের দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ–১–এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ–২–এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এ ছাড়া বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৮৩, ১৫৬ টাকা।
তবে বেসরকারি এজেন্সিগুলো সাধারণ হজ প্যাকেজ গ্রহণের পর একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ–১–এর বৈশিষ্ট্য:
সরকারি মাধ্যমের হজ প্যাকেজ আপগ্রেডেশন
অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি/হোটেলে ২,৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।
সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-২–এর বৈশিষ্ট্য
বেসরকারি এজেন্সির প্যাকেজের বৈশিষ্ট্য

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান চাল
৩ মিনিট আগে
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা...
১০ মিনিট আগে
বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের সদস্য ড. মো. রফিকুল ইসলামকে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দিয়ে গতকাল রোববার ও আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১৪ মিনিট আগে
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি...
২৪ মিনিট আগে