
বাংলাদেশি জনগণের প্রত্যাশা পূরণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন বা নড়চড় হয়নি—এমনটাই জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কারবি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কারবি।
গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে জয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিসভার তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্বাচনের পরপরই ভারত, চীন, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাও জানিয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এবার বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠল হোয়াইট হাউসের ব্রিফিংয়েও।
সেখানে জন কারবির কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন এবং বিরোধী দলের ওপর সরকারের অব্যাহত দমননীতির বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
জবাবে জন কারবি বলেন, ‘আমরা স্পষ্টতই এখনো বিশ্বব্যাপী কার্যকর, প্রাণবন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বে বিশ্বাস করি এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হওয়াসহ বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়—এমন বিষয়ে আমাদের আকাঙ্ক্ষার কোনো নড়চড় হয়নি।’
এদিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও প্রধানমন্ত্রী লি চ্যাং। গতকাল বৃহস্পতিবার তাঁরা এই শুভেচ্ছাবার্তা পাঠান, যা বাংলাদেশের চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
শুভেচ্ছাবার্তায় চীনা প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে, রাজনৈতিক পারস্পরিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত ও প্রচার করবে। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে, যাতে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করা যায়।
একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি চ্যাংও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। বার্তায় লি চ্যাং বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশ পরস্পরের উন্নয়নে অংশীদার।
লি চ্যাং আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে। লি জানিয়েছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নয়নে, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে আরও উন্নয়নে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণ আরও ভালোভাবে লাভবান হয়।

মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য ছিল জ্বালানি নিরাপত্তা, হালাল শিল্প এবং নতুন বিনিয়োগের পথ তৈরি করা। অন্যদিকে চীন সফরে গুরুত্ব পেয়েছে বৃহৎ শিল্প বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চল, আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং জ্বালানি অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ। এসব দিক বিবেচনায়...
১১ ঘণ্টা আগে
অর্থমন্ত্রীকে বলব, জমির আইলে বসে গরিব কৃষকেরা বিড়ি খায়, এটার দিকে নজর দেওয়া দরকার। কারণ, যারা বিড়ি খায় ও তামাক চাষ করে, সেই অর্থনীতি আপনারা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন। একটা রিকশাওয়ালা বলতেছিল—স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি। এই বিড়ির ওপর ট্যাক্সটা কম রাখলে কি ক্ষতি হইয়া যেত?
১১ ঘণ্টা আগে
ঢাকার ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১১ ঘণ্টা আগে
অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক (আজীবন) নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বলেছে, এ সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি...
১২ ঘণ্টা আগে