অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে কার্যকর উপায় হিসেবে নতুন হোটেল নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। গণপর্যটনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে স্থানীয় সরকার ১৭ এপ্রিল এ ঘোষণা দিয়েছে।
আমস্টারডাম কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘নাগরিক ও পর্যটকদের জন্য আমরা শহরটিকে বাসযোগ্য করে তুলতে চাই।’ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সচল একটি হোটেল বন্ধ হয়ে গেলেই কেবল এখন থেকে আমস্টারডামে নতুন একটি হোটেল তৈরি হবে। তবে এখানেও শর্ত আছে। বলা হয়েছে, হোটেলের মান এখনকার চেয়ে ভালো হতে হবে। তবে ইতিমধ্যে নির্মাণের অনুমতি পেয়েছে এমন হোটেলের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না বলেও জানানো হয়েছে।
আমস্টারডামে যৌনতা ও মাদক সহজলভ্য হওয়ার কারণে প্রতিবছর ১০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করে থাকেন। পর্যটকদের এই সংখ্যা এবং যৌনতা ও মাদকের প্রকোপ কমানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ সক্রিয়ভাবে কাজ করছে। ডাচ রাজধানীর গণপর্যটনের সমস্যা দূর করতে নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে হোটেল নির্মাণ বন্ধ ঘোষণা সর্বশেষ সংযোজন।
গত বছর আমস্টারডাম সিটি কাউন্সিল জাহাজে প্রমোদ ভ্রমণ নিষিদ্ধ করা ও ক্রুজ টার্মিনাল বন্ধ করার পক্ষে ভোট দিয়েছিল। ‘ব্যালেন্স আমস্টারডাম ট্যুরিজম’ নামে ২০২১ সালে করা এক অধ্যাদেশের অধীনে পর্যটক সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছালে সিটি কাউন্সিল তাতে হস্তক্ষেপ করতে বাধ্য।

সকালের বেঁচে যাওয়া বাসি রুটি অনেক সময় আমরা খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দিই কিংবা গৃহপালিত পশুকে খাইয়ে দিই। কিন্তু জেনে নিন, এই বাসি রুটিই হতে পারে আপনার ঝকঝকে ও প্রাণবন্ত ত্বকের রহস্য? রাসায়নিকযুক্ত দামি কসমেটিকসের পেছনে হাজার টাকা খরচ না করে বাসি রুটি দিয়ে ঘরে বসেই সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে...
৪ ঘণ্টা আগে
স্থানীয় বাজার থেকে দুটি ৮০০ গ্রাম সাইজের ইলিশ (প্রতিটি ১,২০০ টাকা দরে) কিনেছিলেন নারায়ণ চন্দ্র। চলতি মৌসুমে এটাই ছিল তাঁর প্রথম ইলিশ কেনা। রাতে পাতে প্রিয় মাছটির স্বাদের কথা মনে মনে কল্পনাও করছিলেন তিনি...
৭ ঘণ্টা আগে
সকালে ধোঁয়া ওঠা এক কাপ কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। ওয়েলনেস ও স্বাস্থ্যবিষয়ক আলোচনায় কফি নিয়ে নানা মতামত রয়েছে—কারও মতে এটি মেটাবলিজম ও অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস, আবার কারও মতে এটি পাকস্থলী জ্বালাপোড়া ও মানসিক চাপ বা কর্টিসল হরমোন বাড়ানোর কারণ।
১১ ঘণ্টা আগে
ভ্রমণের আনন্দ শুধু ঐতিহাসিক স্থাপত্য কিংবা প্রকৃতির শোভা দর্শনেই সীমাবদ্ধ নয়। এর এক বড় অংশজুড়ে থাকে স্বাদের অভিজ্ঞতা। আর যদি বিষয় হয় ‘পিৎজা’, তবে তো কথাই নেই। রোম থেকে শুরু করে কাসের্তার মতো ঐতিহ্যবাহী শহরে এখনো গড়ে উঠছেন বিশ্বের তাবড় তাবড় পিৎজা কারিগর।
১৩ ঘণ্টা আগে