এখানে পানি নীল। আকাশ নীল। দৃষ্টি যত দূর যায়, তত দূর শুধু নীলের খেলা। মাঝে মাঝে বিভ্রম হয়, পৃথিবীতে নীল ছাড়া কি আর কোনো রং নেই!
এই নীল যদি গায়ে মাখতে হয়, তাহলে বুঝতেই পারছেন, যেতে হবে সাধু মার্টিনের দ্বীপে। সেখানে নীলের সঙ্গে আছে প্রবাল। যখন সূর্য ডোবে, পুরো পশ্চিম আকাশ হয়ে ওঠে রক্তিম। সেই লালিমার হাত ধরে পৃথিবীতে নেমে আসে জোছনা। হুমায়ূন আহমেদ জোছনা বড় ভালোবাসতেন বলে ছুটে এসেছিলেন এখানে, শোনা যায় তেমনই। কৃত্রিম আলোর দূষণ নেই বলে জ্যোৎস্না বিলাসের আদর্শ জায়গা সেন্ট মার্টিন।
যেভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক বা আকাশপথে যেতে হবে কক্সবাজার। ননএসি ও এসির সুবিধাভেদে বাসগুলোর ভাড়া ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
আকাশপথে গেলে ইউএস-বাংলা, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যেতে পারেন।
কক্সবাজার থেকে প্রতিদিন এমভি কর্ণফুলী ও এমভি বারো আউলিয়া নামের দুটি জাহাজ চলাচল করে সেন্ট মার্টিন পর্যন্ত। কক্সবাজারের বিআইডব্লিউটিএর ঘাট নুনিয়াছড়া থেকে সকাল ৬টায় জাহাজগুলো ছেড়ে যায়। জাহাজ চলাচল জোয়ার-ভাটার ওপর নির্ভর করে। টিকিটের মূল্য ৩ হাজার থেকে শুরু করে ২৮ হাজার টাকা পর্যন্ত।
এ ছাড়া প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন চলাচল করে বে ওয়ান নামের একটি জাহাজ। এটি রাত ১১টায় ছেড়ে সকাল ৮টার মধ্যে পৌঁছে যায় সেন্ট মার্টিন। এর টিকিটের দাম ৪ হাজার থেকে ১ লাখ টাকা। এই জাহাজের টিকিট ঢাকায় তাদের নিজস্ব অফিস অথবা এজেন্টের মাধ্যমে কেনা যায়।
থাকার জায়গা
কক্সবাজার থেকে ছয়-সাত ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় সেন্ট মার্টিন। এখানে থাকার জায়গা হিসেবে পর্যটকদের কাছে সৈকতের রিসোর্টগুলোর কদর বেশি। এর অন্যতম কারণ হচ্ছে, রিসোর্টে বসে বিচের সৌন্দর্য এবং সূর্যাস্ত দেখা যায়। সেন্ট মার্টিনে এ রকম বেশ কিছু রিসোর্ট আছে। এগুলোর মধ্যে আছে মার্টিন টিউলিপ বিচ রিসোর্ট, সমুদ্র বিলাস, ব্লু মেরিন রিসোর্ট, সূর্যস্নান বিচ রিসোর্ট, শান্তিনিকেতন রিসোর্ট ইত্যাদি। এখানকার রিসোর্টগুলোতে ১ হাজার ২০০ থেকে ৬ হাজার টাকায় থাকা যায়।
কী খাবেন
সেন্ট মার্টিন বিখ্যাত বিভিন্ন সামুদ্রিক মাছের জন্য। এখানে এসে বিরিয়ানি না খেয়ে যত পারেন সামুদ্রিক মাছ খান। কোরাল, কালো চাঁদা, রূপচাঁদা, সুন্দরী, ম্যাকারেল, বিভিন্ন ধরনের চিংড়ি ইত্যাদি পাওয়া যায় খুব সহজে ও সস্তায়।
সামুদ্রিক মাছের ভাজা কিংবা বারবিকিউ খেতে পারেন। কালো চাঁদা মাছের বারবিকিউ সুস্বাদু। খেয়ে দেখতে পারেন। মাছ কিনতে হবে একটু দেখেশুনে। কেনার আগে দরদাম করে নেওয়া ভালো। পর্যটন এলাকা বলে যে কেউ বেশি দাম নিতে পারে যেকোনো সময়।
সতর্কতা
পলিথিন ও প্লাস্টিক পণ্য যতটা সম্ভব কম ব্যবহারের চেষ্টা করুন। ব্যবহৃত জিনিসপত্র সমুদ্রে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলুন।

চুলের যত্নে যদি আর কিছু নাও করেন, তবু শ্যাম্পুর পর কন্ডিশনার মাখা হয়। আর চুলের এই সৌন্দর্য ধরে রাখতে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের কোনো বিকল্প নেই। শ্যাম্পু যেখানে চুলের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে, কন্ডিশনার সেখানে চুলে আর্দ্রতা ফিরিয়ে এনে একটি সুরক্ষাকবচ তৈরি করে।
৮ ঘণ্টা আগে
ঢাকা থেকে রাতের বাসে ছুটি খাগড়াছড়ি জেলার দীঘিনালা। যানজটমুক্ত থাকায় ভোর সাড়ে ৪টায় পৌঁছে যাই। আগে থেকে গেস্টহাউসে রুম বুকিং থাকায় বাড়তি ঝামেলা না করে সোজা রুমে। গাইডের অপেক্ষায় থাকতে থাকতে বিশ্রামও হয়ে যায়। অতঃপর সকাল ৯টায় রুম থেকে বের হয়ে নাশতা শেষে বাইকে ছুটি আলমগীর টিলা—২০ মিনিটের পথ।
১৬ ঘণ্টা আগে
পুরোনো বাড়ির সামনে দাঁড়িয়ে শাওনের প্রথম প্রশ্নটা সাধারণত হয়—এই বাড়িটা কত বছরের? কিন্তু প্রশ্নটা সেখানেই শেষ হয় না। বাড়িটির দরজা কে বানিয়েছিল, জানালার নকশা এমন কেন, এই সিঁড়িতে আলপনা আঁকা হয়েছিল কেন, একসময় এখানে কারা থাকতেন—এমন নানা প্রশ্ন তাঁকে টেনে নিয়ে যায় বাড়িটির ভেতরে...
১৭ ঘণ্টা আগে
কেনাকাটা কিংবা শপিং শুধু প্রয়োজনীয় পণ্য কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি এখন ভ্রমণ-সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড প্রকাশিত বিশ্বসেরা ৫০টি শপিং গন্তব্যের তালিকায় জায়গা করে নিয়েছে এশিয়ার ১২টি বৈচিত্র্যময় শহর। আধুনিকতার ঝলকানি, ঐতিহ্যবাহী বাজার এবং অনন্য সাংস্কৃতিক...
১৮ ঘণ্টা আগে