পঞ্চগড়ে যাওয়ার সময় এসে গেছে। যাঁরা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তাঁরা প্রস্তুতি নিতে পারেন সেখানে যাওয়ার। ইতিমধ্যে এটি দেখা দিতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এখানে দেখা যাবে অনেক কিছু।
সমতলের চা-বাগান
সমতল ভূমিতে চা চাষের বিপ্লব ঘটিয়েছেন এ অঞ্চলের চাষিরা। পঞ্চগড়ের প্রায় সবখানে দেখা মিলবে চোখজুড়ানো চা-বাগানের। তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় এ চা-বাগানের দেখা পাওয়া যাবে।
কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড় থেকে শরতের মেঘ ও কুয়াশামুক্ত আকাশে ফাঁকা মাঠ কিংবা উঁচু ভবনে উঠলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। মহানন্দা নদীতীরের তেঁতুলিয়া থেকে প্রতিবছর শরৎ ও হেমন্তে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
মির্জাপুর শাহি মসজিদ
মোগল স্থাপত্যরীতির অনন্য নিদর্শন এটি। টেরাকোটা নকশা এবং পোড়ামাটি শোভিত এ মসজিদ ইট ও চুন-সুরকি দিয়ে তৈরি। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় এর অবস্থান।
ভিতরগড় দুর্গনগরী
দেশে এ পর্যন্ত পাওয়া প্রাচীন দুর্গনগরীগুলোর অন্যতম ভিতরগড়। এর আয়তন প্রায় ২৫ বর্গকিলোমিটার। ভিতরগড়ে মহারাজার বাড়ি, কাচারি ঘর, দিঘি ইত্যাদি দেখা যাবে। এটি পঞ্চগড় শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত।
রকস মিউজিয়াম
এখানে গ্রানাইট, বেলেপাথর, চুনাপাথর, সিস্ট, সিলিকাসহ প্রায় সব ধরনের শিলা সংগৃহীত আছে। ১৯৯৭ সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক এটি প্রতিষ্ঠা করেন। এটি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অবস্থিত।
তেঁতুলিয়া ডাকবাংলো
পাহাড়ি নদী মহানন্দার কোল ঘেঁষে তেঁতুলিয়া ডাকবাংলো নির্মাণ করেছিলেন কোচবিহারের রাজা। এটি ভিক্টোরিয়ান স্থাপত্যরীতিতে নির্মিত। এখানে রয়েছে একটি পিকনিক স্পট, জেলা পরিষদের ডাকবাংলো ও কটেজ। অবকাশ যাপন ও কাঞ্চনজঙ্ঘা দেখার অন্যতম স্পট এটি। পঞ্চগড় শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তেঁতুলিয়া ডাকবাংলোর অবস্থান।
বাংলাবান্ধা স্থলবন্দর
এটি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে অবস্থিত। এ ইমিগ্রেশন দিয়ে স্থলপথে ভারত, নেপাল ও ভুটান যাওয়া যায়। পঞ্চগড় শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং তেঁতুলিয়া থেকে ১৮ কিলোমিটার উত্তরে বাংলাবান্ধা স্থলবন্দর।
যাতায়াত
ঢাকার কমলাপুর থেকে আন্তনগর একতা, দ্রুতযান ও পঞ্চগড়ে এক্সপ্রেসে পঞ্চগড় যাওয়া যায়। জনপ্রতি ভাড়া ৬৯৫ থেকে ১ হাজার ৬০০ টাকা। এ ছাড়া গাবতলী থেকে দূরপাল্লার বাসেও পঞ্চগড়ে যাওয়া যায়। ভাড়া পড়বে এসি ও নন-এসি ভেদে ৮৫০ থেকে ২ হাজার ৫০ টাকা পর্যন্ত। পঞ্চগড় বাস টার্মিনাল বা স্টেশন থেকে লোকাল বাস, অটো কিংবা প্রাইভেট কারে যাওয়া যাবে যেকোনো স্পটে।

বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতিকে খাদ্য কীভাবে প্রভাবিত করে, তা ক্যামেরাবন্দী করার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা হলো ‘ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি’। সম্প্রতি ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর সেরা দশটি বিজয়ী ছবির তালিকা প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
‘এস্তাদিও আজতেকা’র অর্থ অ্যাজটেক স্টেডিয়াম। এবারের বিশ্বকাপ ফুটবলের আসর শুরু হবে মেক্সিকোর এই স্টেডিয়াম থেকে। মেক্সিকো আর অ্যাজটেক শব্দ দুটি শুনলে মনে ভাসে ‘অ্যাপোক্যালিপ্টো’ সিনেমাটির কথা। মনে আছে নিশ্চয়, সেই অপার্থিব নিসর্গের মাঝে নরবলির বীভৎসময় সিনেমাটির কথা। সেসব ভিন্ন গল্প।
১৫ ঘণ্টা আগে
ভ্রমণে বরাবরই ট্রেন্ডে থাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। নাম শুনলেই চিনবেন সেসব দেশকে। দেশগুলো হলো—কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। বরাবরই বিশ্বজুড়ে ভ্রমণপিয়াসিদের পছন্দের শীর্ষে থাকে এসব দেশ। এই অঞ্চলে ভ্রমণের আনন্দ ষোলো আনা উপভোগ করতে চাইলে কোন দেশে...
১৭ ঘণ্টা আগে
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত অস্থিতিশীল অবস্থার কারণে মধ্য়প্রাচ্য়ে ভ্রমণ করা থেকে প্রায় বিরত রয়েছে পর্যটকেরা। ড্রোন হামলা, আকাশপথের অস্থিরতা এবং সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পর্যটকদের জন্য ইরান, ইসরায়েল, ইয়েমেন, সিরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি...
১৮ ঘণ্টা আগে