
হেনলি পাসপোর্ট ইনডেক্সের করা ২০২৪ সালের তালিকায় ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান ৯৭তম। মূলত একটি দেশের জনগণ ভিসা ছাড়া কতগুলো দেশে যেতে পারে, তার ওপর ভিত্তি করে পাসপোর্টের মূল্যায়ন করা হয়।
আগে থেকে কোনো ধরনের ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যাওয়া যাবে বেশ কিছু দেশে। বিষয়টি হয়তো অনেকের জানা। কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে, তা নিয়ে হয়তো বিভ্রান্তি রয়েছে।
বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল নিয়ে ঘুরে আসা যাবে ১৭টি দেশ। এ তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে আছে মালদ্বীপ, ভুটান, নেপাল, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা। আফ্রিকা মহাদেশের আছে কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন ও সোমালিয়া। তালিকায় আরও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবং ওশানিয়ার দেশ টুভালু।
অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হবে না। আপনি যে দেশে যাবেন, সেখানে পৌঁছে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসাটি সংগ্রহ করে নিতে পারবেন। দেশভেদে এ প্রক্রিয়ায় কিছুটা বদল রয়েছে। তবে বেশির
ভাগ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ভিসা পাওয়া যায়। এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে অন-অ্যারাইভাল ভিসার যেকোনো শর্ত বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে।
সূত্র: ভিসা গাইড ওয়ার্ল্ড

এক থেকে দুই ঘণ্টা খোলা বাতাসে থাকলে গাছও পরিবেশের পরিবর্তন উপভোগ করতে পারে। যদিও দিনটির সঠিক ইতিহাস জানা যায়নি। তবে অনেকের মতে এটি মার্কিন অভিনেতা ও ভয়েস শিল্পী থমাস রয় এবং তাঁর স্ত্রী রুথ রয় শুরু করেছিলেন। প্রতিবছরের ২৭ জুলাই টেক ইওর হাউস প্ল্যান্ট অন আ ওয়াক নামের দিনটি পালিত হয়...
১০ ঘণ্টা আগে
বন্ধুত্ব উদ্যাপনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তবে পোশাকের মাধ্যমে এই আত্মিক সম্পর্ক ফুটিয়ে তোলার আমেজ একেবারেই ভিন্ন। প্রিয় বন্ধুর সঙ্গে মনের মিল থাকাটা যেমন আনন্দের, তেমনি পোশাকের স্টাইলেও যদি সেই মিল ফুটিয়ে তোলা যায়, তবে তা চমৎকার একটা বিষয় হয়। বিশেষ করে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবসে প্রিয় বন্ধুর
২০ ঘণ্টা আগে
ভেটকির ফিলে, টোস্ট বিস্কুটের গুঁড়া, ভাজার জন্য পরিমাণমতো তেল, লেবুর রস, মরিচগুঁড়া, পেঁয়াজ গ্রেট করা ২ টেবিল চামচ, রসুন ও আদাবাটা ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, সেদ্ধ করে কাঁটা ছাড়ানো ভেটকি মাছ আর ছোট করে কাটা চিংড়ি, গরমমসলা, জায়ফল ও জয়ত্রীগুঁড়া এক চিমটি করে, কিছু কুচানো কিশমিশ, একট
২১ ঘণ্টা আগে
বর্ষা মানে স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া। এই সময় শুধু কাপড় কিংবা আসবাব নয়, রান্নাঘরের মসলাও তরতাজা ভাব হারায়। দেখা যায়, হলুদ, মরিচ বা ধনেগুঁড়া শক্ত হয়ে দলা বেঁধে গেছে। ফলে মসলার সুগন্ধ আর আগের মতো থাকে না। এমনকি অসাবধানতায় ছত্রাকের সংক্রমণ হয়ে যেতে পারে। মসলা ঠিকভাবে সংরক্ষণ না করলে খুব সহজে
১ দিন আগে