হিমালয়ের ৬ হাজার ৪১৯ মিটার উঁচু চুলু ওয়েস্ট এবং ৬ হাজার ১৪৪ মিটার উঁচু থরং পর্বত। এ দুটি পর্বত অভিযানে যাচ্ছেন প্রকৌশলী, লেখক ও পর্বতারোহী কাওছার রূপক। এই অভিযানের তত্ত্বাবধানে রয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। পৃষ্ঠপোষকতায় রয়েছে ইউনিটি ল্যাব সল্যুশন বিডি লিমিটেড।
এ উপলক্ষে ২২ এপ্রিল (মঙ্গলবার) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে কাওছার রূপক অতিথিদের কাছ থেকে পতাকা গ্রহণ করেন। সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
কাওছার রূপক এ বছরের ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত চুলু ওয়েস্ট ও থরং পর্বতে চার সপ্তাহের অভিযানে যাচ্ছেন। আরোহণ শেষে তিনি আগামী ১৭ মে ঢাকায় ফিরবেন বলে জানানো হয়।
পেশায় প্রকৌশলী হলেও ভ্রমণের নেশায় ছুটে বেড়ান কাওছার রূপক। এর আগে বিশ্বের অন্যতম কঠিন ৬ হাজার ৮১৪ মিটার উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট আমা দাবলাম এবং তিনটি ৬ হাজার মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন তিনি।

বর্তমান বিশ্বের পর্যটন খাতে বড় পরিবর্তনটি এনেছেন নারীরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এককভাবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে আছে। বিশেষ করে ৫০ বছর বয়সের বেশি নারীরা কোনো সঙ্গীর অপেক্ষা না করেই বেরিয়ে পড়ছেন অজানার সন্ধানে। গত পাঁচ বছরে ইন্টারনেটে ‘নারীদের একা ভ্রমণ’ লিখে সার্চ করার হার...
১২ ঘণ্টা আগে
শৈশব থেকে আমরা একটি প্রবাদ শুনে বড় হয়েছি ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’। কিন্তু আধুনিক করপোরেট দুনিয়া এবং উদ্যোক্তাদের ভিড়ে এই ধারণা কিছুটা বদলে গেছে। এখন বলা হয়, ‘ওয়ার্ক স্মার্টার, নট হার্ডার’। অর্থাৎ কঠোর নয়, কৌশলগত পরিশ্রমই আসল। অনেকে দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেও কাঙ্ক্ষিত ফল পান না। আবার কেউ...
১৪ ঘণ্টা আগে
বিশ্বের সব প্রান্তের মানুষ একইভাবে এই অনিদ্রার শিকার নয়। কেউ হয়তো গভীর ঘুমে শান্তির রাত কাটাচ্ছে, আবার কেউ সূর্য ওঠার আগেই কর্মস্থলে ছুটছে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টার কাঁচা ঘুম চোখে নিয়ে। বৈশ্বিক ঘুমের এই মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মহাদেশভেদে মানুষের জীবনযাত্রা আর সংস্কৃতি তাদের ঘুমের ধরনে এক...
১৬ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে ইদানীং একধরনের মিম খুব চোখে পড়ে—পিৎজা অর্ডার করতে গিয়ে দশবার মনে মনে রিহার্সাল করা। কিংবা লিফটে পরিচিত কাউকে দেখে সিঁড়ি দিয়ে ১০ তলায় উঠে যাওয়া। বিষয়গুলোকে আমরা ইনট্রোভার্ট বা অন্তর্মুখী স্বভাবের তকমা দিয়ে বেশ মজা পাই। এমনকি ইদানীং ইনট্রোভার্ট হওয়াটা অনেকটা ‘কুল’...
১৮ ঘণ্টা আগে