বিমানযাত্রীদের ওপর সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল চার্জ আরোপ করবে সিঙ্গাপুর। তারাই বিশ্বে প্রথম এই কর আরোপকারী দেশ হতে চলেছে।
২০২৬ সালের ১ অক্টোবর থেকে সিঙ্গাপুরের সিভিল এভিয়েশন অথরিটি এই চার্জ নেওয়া শুরু করবে। তবে ২০২৫ সালের ১ এপ্রিলের পরে কেনা সব টিকিটের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।
এই কর যাত্রীর ভ্রমণের দূরত্ব ও কেবিন ক্লাস অনুসারে নির্ধারিত হবে। করের হার ৪টি ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে ভিন্ন হবে। স্বল্প দূরত্বের রুটে সর্বনিম্ন ১ মার্কিন ডলার বা প্রায় শূন্য দশমিক ৫৮ ইউরো এবং দীর্ঘ দূরত্বের ইকোনমি ফ্লাইটে সর্বোচ্চ ১০ দশমিক ৪০ ইউএস ডলার বা প্রায় ৬ দশমিক শূন্য ৮ ইউরো পর্যন্ত চার্জ হবে। ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য সর্বোচ্চ ৪১ দশমিক ৬০ ইউএস ডলার বা প্রায় ২৪ দশমিক ৩৩ ইউরো দিতে হবে। এই কর শুধু সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করা যাত্রীদের জন্য প্রযোজ্য। তবে যারা দেশটির চাঙ্গি বা সেলেতার বিমানবন্দর দিয়ে ট্রানজিট করবে, তাদের এই কর দিতে হবে না। ২০৫০ সালের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য নেট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করার প্রতি সিঙ্গাপুরের অঙ্গীকারের অংশ হিসেবে এটি চালু করা হচ্ছে।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ইটিএসের সঙ্গে সমন্বয় করার শর্তের কারণে যুক্তরাজ্যেও দূরপাল্লার ফ্লাইটে অতিরিক্ত করারোপ হতে পারে।

বর্তমান যুগে আমাদের হাতের মুঠোয় বিনোদনের অভাব নেই। ডিজিটাল এই যুগের জীবন দ্রুতগতিতে চলে। রিলস বা শর্ট-ফর্ম কনটেন্টের প্রভাব এই জীবনে অনেক বেশি। প্রতি মিনিটে স্ক্রল করা রিলস, একের পর এক ভিডিও ক্লিপ আর অবিরাম নোটিফিকেশন আমাদের মস্তিষ্কের ওপর প্রভাব ফেলছে। এই গতিময় জীবনে একটু থিতু হতে হবে। একটু ধীরে...
৪ ঘণ্টা আগে
রুই মাছ তো নানাভাবে খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ আনতে রান্না করে দেখতে পারেন এই রেসিপি। আপনাদের জন্য আচারি রুইয়ের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মর্যাদাপূর্ণ ডিজিটাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতেছে ইকরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের ছবি। বিশ্বের বিভিন্ন দেশের ইউএনডিপি অফিসের সঙ্গে প্রতিযোগিতা করে শাকিলের ছবিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।
৬ ঘণ্টা আগে
একজন মানুষের ব্যক্তিত্বই তাঁকে অন্যের কাছে প্রিয় কিংবা অপ্রিয় করে তোলে। মানুষকে বুঝতে হলে ব্যক্তিত্বের ধরন বোঝা জরুরি। না হলে একজীবন শুধু মানুষ চিনতেই কেটে যাবে। ব্যক্তিত্ব চেনার এক দারুণ পদ্ধতির নাম হলো এনাগ্রাম। এই পদ্ধতিতে মানুষের গভীরতম ভয় ও আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্বকে ৯টি...
৮ ঘণ্টা আগে