বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মেটা কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এ নিয়ে ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ অনেকেই ট্রল করছেন। এমনকি ইলন মাস্ক নিজেও এ নিয়ে মজা করতে ছাড়েননি!
এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আপনি যদি এই পোস্টটি পড়ে থাকেন তবে এর কারণ হলো, আমাদের সার্ভারগুলো ঠিকঠাক কাজ করছে!’
অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়েছে: ‘আমরা জানি আপনি কেন এখানে আছেন।’
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী তাঁদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছেন। প্ল্যাটফর্ম দুটি স্বাভাবিক হওয়ার পরও অনেকে লগ ইন করতে গিয়ে সমস্যা হওয়ার কথা জানিয়েছেন।
হঠাৎ করে ফেসবুকে প্রবেশ করতে না পেরে অনেকেই ভাবছিলেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে রাত পৌনে ১০টার দিকে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন টুইট করে বলেন, ‘আমাদের সেবা নিয়ে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন— এ ব্যাপারে আমরা সচেতন। বর্তমানে আমরা এটি নিয়ে কাজ করছি।’
তবে ইলন মুস্কের এক্স (টুইটার) ওই সময় ঠিকঠাক কাজ করায় বহু মানুষ সেখানে এসে তাঁদের সমস্যার কথা জানান। সেই সঙ্গে চলতে থাকে ট্রল।
অনেকে মজার মজার জিআইএফ এবং প্রচুর ভিড় বা ম্যারাথনের ছবি পোস্ট করেছেন, কারণ বহু মানুষ ফেসবুকের ব্যাপারে হালনাগাদ তথ্য জানতে এক্স প্ল্যাটফর্মে ভিড় করছিলেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয়ই বন্ধ হয়ে গেছে এবং সবাই এক্স–এর দিকে ছুটে আসছে।’
এক টুইটে মেটার যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন বলেছেন, ‘আমরা বুঝতে পারছি, মানুষ আমাদের পরিষেবাগুলোতে প্রবেশ করতে সমস্যায় পড়ছেন। আমরা এখন এটি নিয়ে কাজ করছি।’
এই বিভ্রাটের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি মেটা। মেটা এখনও টুইটারে তার নিজস্ব কোনো চ্যানেলে এক ব্যাপারে হালনাগাদ কোনো পোস্ট দেয়নি।

অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এই মাসজুড়ে স্তন ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় রোগনির্ণয় এবং চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হয়। এ বছর বিশ্ব স্তন ক্যানসার সচেতনতা মাসের মূল প্রতিপাদ্য, ‘প্রতিটি গল্পই অনন্য,
১ ঘণ্টা আগে
দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
২ ঘণ্টা আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
২ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
২ ঘণ্টা আগে