
টুইটারের সিইওর দায়িত্ব নেওয়ার পর কাজের চাপে প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘আমি সপ্তাহের ৭ দিনই সকাল থেকে সন্ধ্যা কাজ করছি।’
টুইটার অধিগ্রহণের পর টেসলার নেতৃত্ব সামলানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাস্ক বলেন, ‘এতটুক নিশ্চিত যে আমার হাতে ইতিমধ্যেই অনেক কাজ জমে আছে।’
ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনটিতে অংশ নেন মাস্ক।
ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকেই নেটিজেনদের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। তাঁর নতুন নতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে বিতর্কের। টুইটার নিয়ে তাঁর ব্যস্ততার প্রভাব টেসলায় পড়বে কিনা তা নিয়ে ভাবছেন বিনিয়োগকারী ও বিশ্লেষকেরা।
টেসলার ব্যাটারি নির্মাণে বিনিয়োগের জন্য চুক্তি করতে চেষ্টা করছে ইন্দোনেশিয়া। এ ছাড়া ইলন মাস্কের মহাকাশ ভ্রমণ সেবাদাতা কোম্পানি ‘স্পেস-এক্স’ এর সঙ্গে রকেট উৎক্ষেপণকেন্দ্র তৈরির চিন্তা-ভাবনাও করছে ইন্দোনেশিয়া।
দুটি প্রস্তাবেই কোনো প্রতিশ্রুতি দেননি ইলন মাস্ক। তিনি বলেন, ‘বিদ্যুচ্চালিত গাড়ি সরবরাহে ইন্দোনেশিয়া একটি বড় ভূমিকা রেখেছে এবং স্পেসএক্সের জন্য বিশ্বজুড়ে একাধিক রকেট উৎক্ষেপণকেন্দ্র থাকা দীর্ঘ মেয়াদে ফলপ্রসূ হবে।’

ডায়েট চার্ট থেকে হোয়াইট পয়জন খ্যাত সাদা চিনি বাদ দিয়ে গুড় কিংবা মধু আপন করে নেওয়ার ট্রেন্ড এখন তুঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, চিনির জায়গায় গুড় ব্যবহার করলেই কি সব স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব? পুষ্টিবিজ্ঞানীরা কিন্তু বলছেন ভিন্নকথা। অনেকে মনে করেন, গুড় খেলে ওজন বাড়ে না কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে...
২০ মিনিট আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু প্রকৃতি বা কৃষিতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে মানুষের ত্বকের ওপরও। তাপমাত্রার ওঠানামা, বায়ুদূষণ, আর্দ্রতা বা শুষ্কতা এবং সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ—সব মিলিয়ে ত্বক প্রতিনিয়ত নতুন ধরনের পরিবেশগত চাপের মুখে পড়ে। ফলে সারা বছর একই ধরনের প্রসাধনী ব্যবহার...
১৪ ঘণ্টা আগে
বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো...
১৮ ঘণ্টা আগে
শরীরে কর্টিসল হরমোন বেড়ে গেলে হুট করে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এই হরমোন বাড়ার প্রধান কারণ হলো দীর্ঘস্থায়ী মানসিক ও শারীরিক চাপ। যখন আমাদের মস্তিষ্ক কোনো বিপদ বা চাপের সম্মুখীন হয়, তখন এটি শরীরের অ্যাড্রিনাল গ্রন্থিকে কর্টিসল বা স্ট্রেস হরমোন তৈরির সংকেত দেয়। সাময়িকভাবে এই হরমোন বেড়ে যাওয়া...
২০ ঘণ্টা আগে