অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি ‘পাস কি’ ফিচার উন্মোচন করেছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো। এর মাধ্যমে সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে বলে দাবি করছে কর্তৃপক্ষ। এর ফলে ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকি ছাড়াই মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করতে পারবেন।
ইমো বাংলাদেশে তাদের জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাস কি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা পাসওয়ার্ড ছাড়াই অ্যাপে লগইন করতে পারবেন। বায়োমেট্রিক সুবিধা, যেমন: ফিঙ্গারপ্রিন্ট, ফেইস রিকগনিশন অথবা পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করা যাবে। এসব তথ্য অ্যাপের লগইন সার্ভিস জানতে পারবে না। এতে ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত হবে এবং লগইন প্রক্রিয়া আরও সহজ হবে।
এ ছাড়া অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তির ফলে অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যামের ক্ষেত্রে ব্যবহারকারীরা পাস কি সংশ্লিষ্ট প্রতারণার থেকে সুরক্ষিত থাকতে পারবেন।
ইমো কর্তৃপক্ষ মনে করে, পাস কি ফিচার ব্যবহারের মাধ্যমে শুধু লগইন প্রক্রিয়া ঝামেলাবিহীনই হবে না, পাশাপাশি লগইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এ ফিচারের ফলে ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড মুখস্থ রাখতে হবে না এবং দেশের বাইরেও এসএমএস কোড পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।
এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ‘ইমোর লক্ষ্য ব্যবহার উপযোগিতা ও নিরাপত্তা, এই দুই ক্ষেত্রেই নতুন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর যোগাযোগ অভিজ্ঞতা সমৃদ্ধ করা। আমাদের প্ল্যাটফর্মে একদম নতুন পাস কি ভ্যারিফিকেশন ফিচার নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি ব্যবহার করা একদম সহজ, ঝামেলাহীন ও নিরাপদ। নিরাপত্তার আলাদা একটি স্তরের কারণে এখন ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।’
বৈশ্বিক অনেক প্রতিষ্ঠান এসএমএস–ভিত্তিক টু–ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাস কি প্রযুক্তি ব্যবহার করছে। ইমো–ও এখন সে তালিকায় যুক্ত হলো।

দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
৬ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
৭ ঘণ্টা আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
১০ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চার জগৎ এখন কেবল বাহ্যিক রূপ সুন্দর করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সৌন্দর্যপণ্য়ের কদর করা হচ্ছে তা ত্বকে কেমন অনুভূতি জোগাচ্ছে এবং কতটা আরাম দিচ্ছে তার ওপর বিচার করে। ২০২৬ সালের বৈশ্বিক বিউটি ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়,
১২ ঘণ্টা আগে