
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে টিকটক। গতকাল সোমবার (২২ মে) এই মামলা করে চীনভিত্তিক শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ করা হয়। ফলে সেখানে ব্যক্তিগত ডিভাইসে টিকটক ব্যবহার করা যাবে না। গত বুধবার (১৭ মে) মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এই নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেন। আগামী ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, টিকটকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ব্যবসা এবং মন্টানার লাখ লাখ টিকটক ব্যবহারকারীর সুরক্ষার জন্য আমরা মন্টানার অসাংবিধানিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করছি।’
টিকটিক নিষিদ্ধের পর প্ল্যাটফর্মটি এক বিবৃতিতে জানিয়েছিল, ‘মন্টানায় লাখ লাখ মানুষ প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। এই নিষেধাজ্ঞা মন্টানার জনগণের প্রথম সংশোধনী অধিকার লঙ্ঘন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে, তারা নিজেদের প্রকাশে, জীবিকা উপার্জনে এবং নিজেদের সম্প্রদায় খুঁজে পেতে টিকটকের ব্যবহার চালিয়ে যেতে পারেন। কারণ, আমরা মন্টানার ভেতরে ও বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষা করতে কাজ চালিয়ে যাচ্ছি।’
টিকটক নিষিদ্ধের আইনে বলা হয়েছে, মন্টানার সীমানার ভেতরে অবস্থান করে কেউ টিকটক ব্যবহার করতে পারবেন না। আইন অমান্য করলে প্রতিদিন হিোবে ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে। এমনকি অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরগুলো থেকে টিকটক সরিয়ে নিতে হবে। তা না হলে প্রতিষ্ঠানগুলোকেও জরিমানা করা হবে।
গত মাসে মন্টানার আইনপ্রণেতারা ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধের একটি বিল ৫৪ ভোট পেয়ে পাস করেন। অন্যদিকে বিলটি পাস না করার পক্ষে ভোট পড়ে ৪৩টি। গত ডিসেম্বরে সরকারি ডিভাইসে অ্যাপটি নিষিদ্ধ করে মন্টানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ত্বকের যত্ন নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রায়ই আলোচনায় আসে। এর মধ্যে ‘ভ্যাম্পায়ার ফেশিয়াল’ নামটি বেশ কৌতূহল তৈরি করেছে। নাম শুনেই বুঝতে পারছেন, ত্বকের এই যত্নে ব্যবহার করা হয় রক্ত। ত্বকের যত্ন বলার চেয়ে একে চিকিৎসাপদ্ধতি বলাই বেশি মানানসই। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা...
১৫ মিনিট আগে
নতুন একটি ঠিকানা দিয়ে গতকাল নতুন অধ্যায়ে যাত্রা শুরু করছে বাংলাদেশের লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হাউস অব আহমেদ। গুলশান ২-এর ভেঞ্চুরা মলে প্রায় ৪ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে দোতলায় সাজানো নতুন এই আউটলেটের মধ্য দিয়ে ব্র্যান্ডটি প্রবেশ করছে তাদের চ্যাপটার টু-এ। তবে এটি শুধু নতুন আউটলেট নয়; বরং হাউস...
১১ ঘণ্টা আগে
দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
১৫ ঘণ্টা আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
১৭ ঘণ্টা আগে