ফেসবুক, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ১ হাজার ৩০০ কোটি ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা না মেনে ইউরোপের ব্যবহারকারীদের ডেটা যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করায় মেটাকে এই জরিমানা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ড গতকাল সোমবার (২২ মে) এক বিবৃতিতে জানিয়েছে, মেটাকে আগামী ছয় মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ ও স্থানান্তর বন্ধ করতে হবে।
এক বিবৃতিতে মেটা এই জরিমানাকে ‘অন্যায় এবং অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামের ডেটা সুরক্ষা আইনের আওতায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে এত বেশি অর্থ জরিমানা করা হয়েছে।
ইউরোপীয় ডেটা সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড্রিয়া জেলেনিক বলেন, ‘ইউরোপে ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী রয়েছে। তাই ব্যক্তিগত তথ্য স্থানান্তরের পরিমাণও ব্যাপক। এই জরিমানা আইন লঙ্ঘনের সুদূরপ্রসারী পরিণতির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী সংকেত।’
এদিকে, ইউরোপে ব্যবহারকারীদের জন্য নিজেদের পারসোনালাইজড ও রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আনা নিয়ে কাজ করছে মেটা। নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ওপর ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিয়ন্ত্রণের প্রভাব কমিয়ে আনতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে ভাবছে মেটা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইইউর আসন্ন নতুন নীতিমালা মানতে ব্যর্থ হওয়ার শঙ্কায় মেটার নির্বাহীরা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার প্রতিরোধে মেটার রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিলেন ইউরোপের আইন প্রণেতারা। বিধিনিষেধ লঙ্ঘনের জন্য মেটাকে তাদের বিশ্বব্যাপী আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশন মেটাকে সতর্ক করে জানায়, মেটার বিজ্ঞাপনব্যবস্থা রাজনৈতিক প্রচারণাকে বিকৃত করছে। পাশাপাশি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনও লঙ্ঘন করছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় দুটি পর্যটন দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ড। এই দেশ দুটি আঞ্চলিক বিমান চলাচল হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতায় নেমেছে। ক্রমবর্ধমান যাত্রী এবং কার্গো পরিবহনের চাপ সামলাতে দুই দেশই তাদের বিমানবন্দর অবকাঠামো ঢেলে সাজাতে বিপুল বিনিয়োগের মহাপরিকল্পনা হাতে...
২৬ মিনিট আগে
মানুষ জ্বর না হলেও যে ‘জ্বরে কাঁপে’, তার নাম বিশ্বকাপ ফুটবল। খুব সম্ভবত, পৃথিবীর সবচেয়ে গোমড়া মুখের মানুষটির মনেও কখনো কখনো দোলা দিয়ে যায় বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ। যাঁরা মাঠে খেলা দেখার সুযোগ পাননি, কিংবা খেলাটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকলেও ইতিহাসের প্রতি আগ্রহ আছে, বিশ্বকাপের...
৭ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা অভিযান সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এবার উত্তর মেরুর হাই আর্কটিক বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন নামে বিখ্যাত আবু মোহাম্মদ সালাহউদ্দিন। সঙ্গে রয়েছেন ভ্রমণবিষয়ক লেখক ও উদ্যোক্তা নিলয় কুমার বিশ্বাস।
৮ ঘণ্টা আগে
পথ চলতে চলতে ফেনীর নিজকুঞ্জরা গ্রামে বন্ধু রাশেদের পরিত্যক্ত বাড়িতে এসে থামতে হলো। পূর্বঘোষিত ডিনার সেখানে শেষ করতে হলো। এরপর ভরা চান্দের মিঠা মিঠা আলোয় ভাইরাল গায়ক হুমায়ূন সরকারের সঙ্গে আমাদের আড্ডা চলল রাত ১১টা পর্যন্ত। তারপর গাড়ি স্টার্ট নিল গন্তব্যের উদ্দেশে।
৯ ঘণ্টা আগে