
প্ল্যাটফর্মে নতুন সুবিধা যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে সন্তানেরা কোন ধরনের কনটেন্ট স্ন্যাপচ্যাটে দেখবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। গত বছর ‘ফ্যামিলি সেন্টার’ নামের একটি সুবিধা চালু করে স্ন্যাপচ্যাট। এই সেবার মাধ্যমেই অভিভাবকদের কনটেন্ট নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ট্রেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, স্ন্যাপচ্যাট জানিয়েছে, কনটেন্ট যাচাই-বাছাই সুবিধা ব্যবহার করে স্ন্যাপচ্যাটে সন্তানের জন্য সংবেদনশীল কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। ফলে কিশোর-কিশোরীর স্টোরি কিংবা ভিডিও বিভাগ অভিভাবকের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ, অভিভাবক ঠিক করে দিতে পারবেন কোন ধরনের কনটেন্ট স্ন্যাপচ্যাটে দেখা যাবে।
এই সুবিধা চালু করতে হলে স্ন্যাপচ্যাট অ্যাপের ফ্যামিলি সেন্টারে গিয়ে ‘রেসট্রিক্ট সেনসিটিভ কনটেন্ট’ নামের সুবিধা চালু করতে হবে। এটি চালু হওয়ার পর স্ন্যাপচ্যাটের ভিডিও বিভাগ স্পটলাইট এবং স্টোরিতে ব্লক করা কনটেন্ট দেখা যাবে না। তবে এই সেবা চালু হলে চ্যাট, স্ন্যাপস ও সার্চ বিভাগে ছবি/ভিডিও আদান-প্রদানের বেলায় কোনো প্রভাব পড়বে না।
সম্প্রতি, অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় প্ল্যাটফর্মটি। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। চলতি সপ্তাহে ‘মাই এআই’ চালু হবে। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।
ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া, চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, ‘প্রাথমিক পর্যায়ে “মাই এআই” ভুল করতে পারে।’
এর আগে, অগমেনটেড রিয়্যালিটির (এআর) লেন্স ফিল্টারে অডিও রেকোমেন্ডেশন টুল চালু করে স্ন্যাপচ্যাট। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন টুলটি ব্যবহারকারীদের ছবি ও ভিডিওর বিষয় পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অডিও ক্লিপ ব্যবহারের পরামর্শ দেবে। ফলে নির্মাতারা সহজেই ভিডিওতে বিভিন্ন গান বা অডিও ক্লিপ যুক্ত করার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন।
লেন্স ফিল্টার কাজে লাগিয়ে ছবিতে থাকা চেহারা পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কৃত্রিম আবহ তৈরি করতে পারেন ব্যবহারকারীরা। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে স্ন্যাপচ্যাট।

এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
৫ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
৭ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং ‘লুটিয়াল আগলিজ’ নামে একটি ব্যাপার চর্চায় রয়েছে। পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার ঠিক আগের দিনগুলোতে নিজেদের চেহারা, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের যে পরিবর্তন ঘটে, তাকেই ইন্টারনেটের দুনিয়ায় নাম দেওয়া হয়েছে লুটিয়াল আগলিজ। প্রতি মাসের এই কঠিন সময়কে সহজ করতে একটি পিরিয়ড...
৯ ঘণ্টা আগে
রুই মাছ তো প্রায়ই রান্না হয় বাড়িতে। এবার একটু ভিন্ন স্বাদে রেঁধে দেখুন। আপনাদের জন্য লেবুপাতা দিয়ে রুই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। রুই মাছ ৬ টুকরা, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া...
১১ ঘণ্টা আগে