
প্রশ্ন: আমার মুখে ও নাকের দুই পাশে অতি ক্ষুদ্র গর্ত দেখা দিয়েছে। এগুলো থেকে রক্ষার উপায় কী? তূর্ণা রহমান, সাতক্ষীরা
উত্তর: অ্যালোভেরার রস ওই গর্ত হালকা করে। একটি অ্যালোভেরার পাতা নিয়ে ভেতরের জেল বের করে দাগের জায়গায় লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। চাইলে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন জেল ধোয়ার পর। রাতে ঘুমানোর আগে এই জেল আপনি ব্যবহার করতে পারেন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলবেন। দিনে ১ থেকে ২ বার অ্যালোভেরার জেল নিয়মিত ব্যবহার করতে পারেন।
প্রশ্ন: আমার ত্বক তেলতেলে। সকালে ঘুম থেকে ওঠার পর কপালে, নাকের দুই পাশে এবং চিবুকে তেল চিটচিটে হয়ে থাকে। এ থেকে মুক্তির উপায় কী? দীপা রায়, রাজশাহী
উত্তর: ট্যান তুলতে যেমন টক দই কাজে লাগে, তেমনই তেলতেলে ত্বক, ব্ল্যাকহেডস, পিগমেন্টেশনেরও কাজ করে এটি। নাকের ওপরে এবং চারপাশে সামান্য টক দই তুলার সাহায্যে লাগিয়ে রাখুন। ৫ থেকে ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। অন্তত এক সপ্তাহ প্রতিদিন এটি করুন।
টি জোনের অতিরিক্ত তেল ত্বক থেকে শুষে নিতে সাহায্য করে ভিনেগার। তাই গোসলের আগে দুই ফোঁটা ভিনেগার তুলার সাহায্যে নাকের চারপাশে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন নিয়মিত ভিনেগার ব্যবহার করলে এই সমস্যা দ্রুত দূর হবে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বৃষ্টিতে ভেজার ছোট ছোট ভিডিও। সেসব ভিডিওতে জুড়ে দেওয়া হচ্ছে রোমান্টিক গান কিংবা কবিতা। এই রোমান্টিক ভাবটা যে শুধু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এমন নয়। ব্যক্তিমনে এর বিস্তার অনেক বেশি। ভেবেছেন কি, বৃষ্টি কেন মনে রোমান্টিক অনুভূতি তৈরি করে...
৪ ঘণ্টা আগে
আকাশে মেঘ করেছে দেখে খিচুড়ি খেতে চান না, এমন মানুষের সংখ্যা খুব কম। রাতের ভোজে যাঁরা খিচুড়ি খাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি দেখে রেঁধে ফেলুন মেঘলা দিনে ছাকবাটা খিচুড়ি...
৬ ঘণ্টা আগে
এপারে খাগড়াছড়ির তবলছড়ি, ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। সারা রাত বাস জার্নি করে সকালে ডাকবাংলোতে নামতেই আমাদের স্বাগত জানালেন স্থানীয় ভ্রমণবান্ধব যুবক শাহজাহান। আলাপচারিতা শেষে আমরা তাঁর বাড়ি যামিনীপাড়া গ্রামের পথে হাঁটতে শুরু করি।
১১ ঘণ্টা আগে
আবহাওয়া খারাপ থাকলে সমুদ্রসৈকতে ভ্রমণ করা অনেক সময় রোমাঞ্চকর মনে হলেও ঝুঁকিপূর্ণ। সমুদ্রসৈকতে ভ্রমণের সময় ঝড়বৃষ্টিতে আটকে গেলে নিরাপত্তার জন্য জেনে নিতে হবে বিভিন্ন সতর্কসংকেত। এগুলো জানলে নিজেরাই বুঝতে পারবেন, কখন কী করতে হবে নিরাপত্তার জন্য।
১২ ঘণ্টা আগে