সকাল কিংবা বিকেলের নাশতায় প্রায়ই কোনো না কোনো ফল থাকে। নাশতা করা শেষে দেখা যায়, প্লেটে কোনো কোনো ফল বা ফলের টুকরো পড়ে থাকে। সেগুলো পুনরায় ফ্রিজে না রেখে রূপচর্চায় ব্যবহার করতে পারেন। ত্বক যদি শুষ্ক হয় বা পানিশূন্যতায় ভোগে, তাহলে এই ফলগুলো ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
খেজুর
কয়েকটি খেজুর দুধে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। এরপর দুধসহ বেটে নিন। থকথকে এই পেস্টে মিশিয়ে নিন কয়েক ফোঁটা মধু। মিশ্রণটি পরিষ্কার মুখে ব্যবহার করুন। মুখে ১০ মিনিট প্যাকটি রেখে ধুয়ে ফেলুন। ত্বক নরম, উজ্জ্বল এবং টান টান করতে এই প্যাক দারুণ কার্যকরী।
আপেল
প্রায় সবার ঘরে থাকে—এমন একটি ফল হচ্ছে আপেল। ত্বকের বলিরেখা, ছোপ ছোপ দাগ দূর করতে এবং ত্বকের কোমলতা বজায় রাখতে আপেল বাটা ব্যবহার করা যেতে পারে। ত্বকের শুষ্কতা দূর করার জন্য একটি আপেল কেটে অর্ধেক করে নিন। এরপর সেটা বেটে আধা চামচ লেবুর রস, সামান্য শসার রস আর একটি ডিমের কুসুম মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। এরপর কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
ডাব
ত্বকের অভ্যন্তরীণ ও বাহ্যিক সুস্থতা রক্ষা করার জন্য কচি ডাব খুব উপকারী। ডাবের পানি পান করলে ত্বকের নমনীয়তা বাড়ে। সেই সঙ্গে কচি ডাবের পানিতে মুখ ধুয়ে নিলে মুখের দাগও দূর হয়। প্রতিদিন ডাবের পানিতে মুখ ধুয়ে নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
কলা
সারা বছর পাওয়া যায় কলা। পাকা কলা, টক দই, আমন্ড তেল ও মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে রাখুন। এরপর প্রায় শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। চুল ঝরঝরে মসৃণ হবে। মুখ, ঘাড়, গলা ও কনুইয়ের কালো দাগ দূর করতে পাকা কলা ব্যবহার করতে পারেন।
পেঁপে
ত্বক কোমল আর উজ্জ্বল করতে পেঁপের জুড়ি নেই। আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ দুধ এবং এক চা-চামচ মধু একটি পাত্রে চটকে মাস্ক তৈরি করে নিন। হাত, মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এ ছাড়া আধা কাপ পাকা পেঁপে এবং ১ চা-চামচ মধু একসঙ্গে মিশিয়েও প্যাক তৈরি করা যায়।
তরমুজ
ত্বকে সজীবতা নিয়ে আসতে তরমুজ ব্লেন্ড করে কয়েক ফোঁটা মধু এবং চালের গুঁড়া মিশিয়ে নিন। বানানো এই স্ক্রাব ত্বকের গভীর থেকে ময়লা বের করে আনতে সহায়তা করে। বাইরে থেকে বাসায় ফিরে রোদে পোড়া অংশে তরমুজের রস ২০ মিনিটের জন্য মেখে ধুয়ে নিলে ত্বকের পোড়া ভাব দূর হবে। এ ছাড়া তরমুজের রস বরফ করে রেখে দেওয়া যায়। সারা দিনের পর বাড়ি ফিরে পরিচ্ছন্ন ত্বকে ঘষে নিলে ত্বক সজীব হয়ে উঠবে।
সূত্র: স্কিনক্রাফট

ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
২ ঘণ্টা আগে
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
৫ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১৪ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
১৫ ঘণ্টা আগে