ত্বক উজ্জ্বল, মসৃণ ও তারুণ্যময় রাখতে আমরা বিভিন্ন পণ্য ব্যবহার করি। সেসব পণ্যের বেশির ভাগ নানা রকমের রাসায়নিকে তৈরি। অনেক সময় ত্বকের যত্নে এসব রাসায়নিক উপাদান একটার সঙ্গে আরেকটা মিশে গেলে ফল খারাপ হতে পারে। ত্বকের প্রকৃত পরিচর্যায় আসলে ‘কমই যথেষ্ট’। যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, লেস ইজ মোর। একাধিক শক্তিশালী উপাদান একসঙ্গে ব্যবহার করলে অনেক সময় সেগুলোর মিথস্ক্রিয়ার ফলে ত্বকে দেখা দিতে পারে লালচে ভাব, তীব্র জ্বালাপোড়া ও শুষ্কতা। তাই ত্বকে কোন উপাদানগুলো একসঙ্গে ব্যবহার করা যাবে না, সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা জরুরি।
ত্বকের ক্ষতি করে—এ রকম চারটি মিশ্রণ নিয়ে বিশ্বের বিভিন্ন ত্বক বিশেষজ্ঞ সতর্ক করেছেন। একঝলকে দেখে নিন সেগুলো—
রেটিনল ও আলফা হাইড্রক্সি অ্যাসিডের সংমিশ্রণ
ত্বক সুস্থ রাখতে রেটিনল ও আলফা হাইড্রক্সি অ্যাসিড উভয়ই কার্যকর। তবে এই দুই উপাদান একত্রে কাজ করলে বিপদ। একসঙ্গে ব্যবহার করলে রেটিনল একদিকে ত্বকের সুরক্ষাপ্রাচীর নাজুক করে দেয়, অন্যদিকে আলফা-হাইড্রক্সি-অ্যাসিড সেই দুর্বল প্রাচীরের বন্ধন ভেঙে দেয়। ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। তাই ত্বক ভালো রাখতে এই দুই উপাদান একই রাতে ব্যবহার করা যাবে না। ভালো ফল পেতে হলে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাতের বেলা এ দুটি উপাদান ব্যবহার করুন।
ভিটামিন সি ও রেটিনল
ভিটামিন সি খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কিন্তু এটি অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় রেটিনলের সঙ্গে মিশলে ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি যেহেতু দিনের বেলায় দূষণ থেকে ত্বক রক্ষা করে, তাই এটি সকালে ব্যবহার করতে হবে। আর রেটিনল ব্যবহারে সূর্যালোকে ত্বকের ক্ষতি হয়, তাই এটি রাতে ব্যবহার করা ভালো। মনে রাখতে হবে, ত্বকে ভিটামিন সির সর্বোচ্চ কার্যকারিতা পেতে অন্য যেকোনো সক্রিয় উপাদানের সঙ্গে এটি মেশানো যাবে না।
বেটা হাইড্রক্সি অ্যাসিড ও রেটিনল
বেটা হাইড্রক্সি অ্যাসিড বা বিএইচএ পোরসের গভীরে গিয়ে ত্বকের তেল দূর করে। তাই এটি ব্রণপ্রবণ ত্বকের জন্য বেশি উপকারী। তবে রেটিনলের মতো শক্তিশালী উপাদানের সঙ্গে বিএইচএ মিশলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঝুঁকি এড়াতে বিএইচএ ময়শ্চারাইজার বা টোনার হিসেবে ব্যবহার না করে ‘ওয়াশ-অফ’ পণ্য; যেমন ক্লিনজার হিসেবে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের জন্য ব্যবহার করুন। এরপর ধুয়ে রেটিনল ব্যবহার করুন। এই কৌশলে বিএইচএ তার কাজ সম্পন্ন করবে, কিন্তু ত্বকে দীর্ঘক্ষণ না থাকায় রেটিনলের সঙ্গে ক্ষতিকর মিথস্ক্রিয়া ঘটার আশঙ্কা কমে যাবে।
বেনজয়েল পারক্সাইড ও রেটিনল
বেনজয়েল পারক্সাইড ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ফলে ব্রণের চিকিৎসায় এটি খুবই কার্যকরী। তবে এটি রেটিনলকে দুর্বল বা নষ্ট করে দেয়। তাই যদি আপনার রুটিনে বেনজয়েল পারক্সাইড রাখতেই হয়, তবে রেটিনলের বদলে অ্যাডাপালিন জেল ব্যবহার করুন। অ্যাডাপালিন হলো উন্নত মানের রেটিনয়েড, যা বেনজয়েল পারক্সাইডের সঙ্গে ব্যবহার করলেও নিজের কার্যক্ষমতা পুরোপুরি ঠিক রাখে।
সূত্র: ওম্যান’স হেলথ ম্যাগ

উনিশ শতকের সেই অদ্ভুত ও কিছুটা বিকৃত কৌতূহল কিন্তু ইতিহাস থেকে মুছে যায়নি। আধুনিক যুগে এসে সেই আগ্রহই জন্ম দিয়েছে এক নতুন আন্তর্জাতিক ভ্রমণ ধারা, যাকে বলা হচ্ছে ডার্ক ট্যুরিজম। অ্যাডভেঞ্চার ও থ্রিল-সন্ধানী একদল ভিন্নধর্মী পর্যটক এখন আর সমুদ্রসৈকত বা কোনো বিখ্যাত শহরের রাস্তায় ঘোরে না। তাদের...
১৫ ঘণ্টা আগে
একজন মানুষ দৈনন্দিন নানা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে কথা বললেও নিজের অনুভূতি নিয়ে কথা বলতে চান না। সম্পর্কের কোনো জটিল বিষয় উঠলে তিনি এড়িয়ে যান। অন্যজন কষ্টের কথা বললে সেটি গুরুত্বের সঙ্গে না নিয়ে বিরক্তি প্রকাশ করেন। আবার কখনো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সময় তিনি নিজেই দূরত্ব তৈরি শুরু করেন। এ ধরনের...
১৮ ঘণ্টা আগে
ভ্রমণপ্রেমী নারীরা আজকাল বিভিন্ন ট্রাভেল গ্রুপের সঙ্গে ট্য়ুরে যাচ্ছেন। আমাদের নারীভিত্তিক অনেক ট্রাভেল গ্রুপ বিশ্বস্ততা অর্জন করেছে এরই মধ্যে। তবে প্রথমবারের মতো অচেনা মানুষদের সঙ্গে গ্রুপে ভ্রমণে গেলে আনন্দ বজায় রাখার পাশাপাশি নিজের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কিছু বিষয় মেনে চলতে হবে।
১ দিন আগে
অবশেষে এ বছর মিনমিনে উচ্চারণে কর্তৃপক্ষ ঘোষণা করল, ‘সমাপ্ত’। এই একটি শব্দ শোনার জন্য পৃথিবীর মানুষদের অপেক্ষা করতে হয়েছে ১৪৪ বছর। খুব জাঁকজমক করে উদ্বোধনও করা হলো। অথচ আজও শেষ হয়নি এর নির্মাণকাজ। যাঁর হাত ধরে শুরু হয়েছিল, সেই বিশ্বখ্যাত স্থপতি আন্তোনি গাউদিও গত হয়েছেন; তা-ও এক শতাব্দী হয়ে গেছে।
১ দিন আগে