
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত

ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।

ভারতে তরুণদের নেতৃত্বে বড় ধরনের ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লেও দেশটির সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের বড় অংশই নীরব থেকেছেন। কয়েক দশক ধরে সামাজিক ন্যায়বিচার, নারীর অধিকার, ধর্মীয় উত্তেজনা কিংবা জাতীয় সংকটের মতো বিষয়ে সরব থাকা বলিউডের তারকাদের এই নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে ভারতের এক মন্ত্রীর বিরল পদত্যাগ আদায় করে নিয়েছে ভারতের জেন-জি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে এই সাফল্যের পরও দলটি আপাতত নির্বাচনী রাজনীতিতে প্রবেশের কোনো পরিকল্পনা করছে না।