প্রশ্ন: ঘরে ও অফিসে এসি রুমে থাকার কারণে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। মরা চামড়া ওঠে এবং টান টান লাগে। রাতে ঘুমানোর সময় পেট্রোলিয়াম জেলি মেখে ঘুমালেও সকালে ত্বক শুষ্ক ও টান টান হয়ে ওঠে। করণীয় কী? দীপাবলি সোম, ঢাকা
উত্তর: রাতে শোয়ার আগে হাত, মুখ, পা ধুয়ে ডিপ ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। অলিভ অয়েলের সঙ্গে একটু পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। অলিভ অয়েল ছাড়াও আমন্ড অয়েল কিংবা এক্সট্রা ভার্জিন নারকেল তেল ব্যবহার করতে পারেন। তবে যে তেলই ব্যবহার করুন না কেন, একটু পানি বা গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে হবে। তাতে ত্বক খুব ভালোভাবে তেল শুষে নিতে পারবে।
প্রশ্ন: ভ্যাপসা গরমে চুলের তরতাজা ভাব ধরে রাখতে কী করণীয়? নাঈমুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া
উত্তর: প্রতিদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথার ত্বক ও চুল পরিষ্কার করতে হবে। অনেকে ভাবেন, প্রতিদিন বাইরে বের না হলে বোধ হয় ঘন ঘন শ্যাম্পু করার দরকার নেই। তবে এটা বুঝতে হবে, চুলের যখনই প্রয়োজন, শ্যাম্পু তখনই করতে হবে। ভ্যাপসা গরমে প্রতিদিন সালফেট ফ্রি প্রোটিন বা জেল শ্যাম্পুর মতো কোমল শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর কন্ডিশনার ব্যবহার করতে হবে।
পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে রাঙামাটিয়া গ্রাম। এখানে ঢুকতেই চোখে পড়ে মাটির ঘরের সারি। তবে এসব ঘর আর দশটি গ্রামের মতো সাদামাটা নয়। কোনো দেয়ালে শিকারি জীবনের দৃশ্য, কোথাও সাঁওতাল তরুণ-তরুণীর নাচ-গান...
৭ ঘণ্টা আগে
ঘুম পৃথিবীর সব মানুষের জীবনের অপরিহার্য অংশ। কিন্তু ঘুমানোর ধরন সব দেশে, সব সংস্কৃতিতে এক নয়। কোনো দেশে শিশুকে শীতের মধ্যেও বাইরে ঘুম পাড়ানো হয়, আবার কোথাও স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমালেও ব্যবহার করেন আলাদা কম্বল। দেশ, আবহাওয়া, সংস্কৃতি ও জীবনযাপনের সঙ্গে বদলে যায় ঘুমের অভ্যাসও।...
৭ ঘণ্টা আগে
সিলেট ভ্রমণের আনন্দ শুরু হয় ট্রেন বা বাসে ওঠার পর থেকে। গন্তব্যে পৌঁছানোর আগে বাস বা ট্রেনের জানালা দিয়ে দেখা দুই পাশের সবুজ চা-বাগান, সারি সারি গাছ, নদী-খাল আর দিগন্তজোড়া সবুজের সমারোহ—সব মিলিয়ে এই যাত্রা হতে পারে স্মরণীয়।
৮ ঘণ্টা আগে
সবুজ পাহাড়ের বুক চিরে শত ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে জলরাশি। পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে যাচ্ছে স্বচ্ছ পানির প্রবাহ। চারদিকে উঁচু-নিচু সবুজ পাহাড়, বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য মুহূর্তে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। বলছি খাগড়াছড়ির কথা।
৯ ঘণ্টা আগে