প্রশ্ন: মেটালের গয়নায় অ্যালার্জি থাকায় পরলে কানে ও গলায়, কখনো কখনো হাতেও চুলকানি হয় এবং ফুসকুড়ি ওঠে। তা ছাড়া জরি বা চুমকিওয়ালা শাড়ি, ব্লাউজ পরলেও শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল দানা ওঠে। তবে নিরাপদ কোনো ঘরোয়া সমাধান কি আছে এই অ্যালার্জি থেকে বাঁচার?
তুলতুল খান, ঢাকা
এ ধরনের অ্যালার্জি অনেকের থাকে। সে ক্ষেত্রে বিকল্প উপায় বেছে নিতে হবে। খাঁটি সোনা ও রুপার গয়না পরে দেখতে পারেন। এ ধরনের গয়নায় অ্যালার্জি হওয়ার আশঙ্কা কম। এর বাইরে অন্যান্য মেটালের গয়নার পরিবর্তে কাপড়, ক্লে, পার্ল বা মাটির গয়না ব্যবহার করতে পারেন। কাপড়ের বেলায়ও নরম ও পরতে আরাম এমন বিকল্প বেছে নিতে হবে।
প্রশ্ন: আমার চুলের ওপরের দিক ঘন আর নিচের দিকে একেবারে পাতলা ও সরু। সমান ঘনত্বের জন্য কি কোনো সমাধান আছে? বছরে দুবার আমি চুলের আগা ছাঁটাই করি।
রোকেয়া সারোয়ার, নোয়াখালী
চুল ভালো রাখার জন্য মাসে একবার ট্রিম করা জরুরি। দীর্ঘদিন ট্রিম না করালে চুলের আগা একেবারে লেজের মতো সরু হয়ে যায়। এ ছাড়া চুল পড়ার সমস্যা যদি থাকে, তাহলে মাসে একবার ভালো পারলার থেকে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে।
প্রশ্ন: শরীরের বিভিন্ন জায়গায় স্ট্রেচ মার্ক আছে। এগুলো দূর করতে কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
স্ট্রেচ মার্ক দূর করতে কোলাজেন ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া কোলাজেনসমৃদ্ধ ক্রিম ব্যবহার করা যেতে পারে। এরপরও কাজ না হলে একজন লেজার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

ধীরে ধীরে চলে আসছে গরমের দিন। রান্না করা খাবার বাইরে রাখলে নষ্ট হবে না, সে সময়ও চলে যাচ্ছে ধীরে ধীরে। তাই আবারও ফিরে যেতে হবে নিয়ম মেনে ফ্রিজে খাবার রাখার দিনে। গরম খাবার ফ্রিজে রাখা নিয়ে আমাদের অনেকের মনে একটা চিরচেনা ভয় কাজ করে। মনে করা হয়, গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যায় কিংবা খাবার...
৪ ঘণ্টা আগে
রেটিনলসমৃদ্ধ প্রসাধনীর কথা প্রায় সবারই জানা। বিশেষ করে সেরাম। কিন্তু ত্রিশের পর যাঁরা রেটিনল সেরাম ব্যবহারের কথা ভাবছেন, তাঁদের জানিয়ে রাখি, মুখে মাখার চেয়ে পান করলে রেটিনল আরও ভালো ফল দেয়। চোখ কপালে তোলার কারণ নেই। রেটিনল জুস এখন ট্রেন্ডি হয়ে উঠেছে। বাজারে পাওয়া এ জুস পানে আপত্তি থাকলে ঘরেই...
১০ ঘণ্টা আগে
বরইয়ের মৌসুমে প্রায়ই বাড়িতে আনা হয় এ ফলটি। পুষ্টিগুণে ভরপুর এ ফলটি দিয়ে সালাদ তৈরি করে খেতে পারেন। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।...
১২ ঘণ্টা আগে
জ্যাম আর দূষণের এই শহরে অফিসে ৮ থেকে ৯ ঘণ্টা তরতাজা থাকা ভীষণ কঠিন। তারপরেও বিষয়টি নিয়মিত চর্চার মধ্যে নিতে হয়। নইলে দুশ্চিন্তাসহ সবকিছুর ছাপ ফুটে ওঠে শরীরে। তখন মানসিক চাপ আরও বাড়ে। একজন মানুষের দিনে অন্তত দুই লিটার পানি পান করা উচিত। শরীরের আর্দ্রতা বজায় রাখতে অফিসে থাকা অবস্থায় পর্যাপ্ত পানি...
১৪ ঘণ্টা আগে