
ছুটির দিনে সবাই মিলে সিনেমা দেখতে বসে কিছু না কিছু তো চিবাতে ইচ্ছে হয়। চিপস বা পপকর্ন তো সব সময়ই খান, এবার না হয় ভিন্ন কিছু খেলেন। এখন পাকা তালের মৌসুম। বাড়িতেই বানিয়ে ফেলুন তালের রস দিয়ে তৈরি নিমকি। আপনাদের জন্য এ বিশেষ ধরনের নিমকির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
ময়দা ১ কাপ, তালের পাল্প হাফ কাপ, লবণ হাফ চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, পানি সামান্য, কর্নফ্লাওয়ার বেলার জন্য, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। পরে কর্নফ্লাওয়ার দিয়ে বড় রুটি বানিয়ে নিমকির মতো করে কেটে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে সব নিমকি একসঙ্গে দিয়ে সোনালি করে ভেজে নিন। তৈরি হয়ে গেল তালের মচমচে নিমকি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, নির্জীব ত্বক—এগুলো বয়স বেড়ে যাওয়ার লক্ষণ। কিন্তু অনেকের আগেভাগেই ত্বকে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। অকালে বলিরেখা দেখা দিলে সেটা ত্বকের সৌন্দর্য নষ্ট করে। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায়?
১১ ঘণ্টা আগে
ভাবুন তো, আপনি কোনো দোকানে গিয়ে দুটি ভিন্ন রঙের একই মানের দুটি পণ্যের মধ্যে একটি বেছে নিলেন। কেন নিলেন? আসলে, এই বেছে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বুঝে আবার অনেক সময় অজান্তেই আপনি আপনার পছন্দের রংটিকেই প্রাধান্য দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, পণ্যের মোড়কের রং আপনার সিদ্ধান্ত বদলে দেয়।
১৩ ঘণ্টা আগে
বর্ষা মৌসুমটা কমবেশি সবার কাছেই সিনেমেটিক। ঝুম বৃষ্টিতে নীল শাড়ি পরে বাতাসে চুল ছড়িয়ে ঘুরে ঘুরে নেচে বেড়ানোর দিবাস্বপ্ন দেখতে কার না ভালো লাগে? কিন্তু বিপত্তিটা ঘটে ভেজার পর। সারা বর্ষা মৌসুমই অনেকে খুশকি ও মাথার ত্বকের চুলকানির সমস্যায় ভোগেন। নিয়মিত শ্যাম্পু করেও যেন চুলের আঠালো ভাব থেকে মুক্তি...
১৫ ঘণ্টা আগে
আপনি যদি ‘থেরাপি’ ভেবে এআইয়ের সঙ্গে কথা বলেন, তাহলে থামতে হবে। প্রশ্ন হলো, এআই কি আদৌ কোনো কাজে দেয়? কিছু দিক দিয়ে দেয়, সেটা অস্বীকার করছি না। কিন্তু আসল প্রশ্ন হলো, এআই থেরাপি কি সেই জিনিসগুলো দিতে পারে, যেগুলো সত্যিই আমাদের ভেতরের ক্ষত সারায়? আজকাল কিশোর-তরুণেরা বিষণ্নতা কাটাতে এআই চ্যাটবটের...
১৭ ঘণ্টা আগে