পনীর আলুর বল
ঊপকরন
পনীর ১ কাপ, আলু ২টি,
আদাবাটা ২ চা-চামচ,
দই আধা কাপ,
কাচাঁমরিচ বাটা ২ চা-চামচ,
চিলি ফ্লেক্স ১ চা-চামচ,
কর্নফ্লাওয়ার ২ চা-চামচ,
এলাচি ১টি, দারুচিনি ১ টুকরা,
কিসমিস পরিমান মতো,
ঘি ১ চা-চামচ এবং চিনি আধা চা চামচ।
প্রণালী
পনীর গ্রেট করে নিন। আলু সেদ্ধ করে গ্রেট করে মিশিয়ে নিন। তাতে চিলি ফ্লেক্স, লবণ, কাচাঁমরিচ কুচি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে কিসমিসের পুর ভালো করে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে নিন। বলগুলো তেলে ভেজে তুলে নিয়ে সেই তেলে এলাচি, দারুচিনি ফোড়ন দিয়ে আদা ও কাঁচামরিচ বাটা দিন। এরপর জলে দই গুলিয়ে তাতে দিয়ে দিন। তারপর টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে মশলা কষিয়ে নিন। মসলা কষানো হলে এক কাপ কুসুম গরম জল দিয়ে তাতে পনীরের বল দিয়ে দিন। ফুটে উঠলে তাতে কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিনি, লেবুর রস একত্রে গুলিয়ে ঢেলে দিন। এরপর চিনি দিয়ে একটু ঘন হলে নামিয়ে নিলেই তৈরি পনীর আলুর বল।

ব্যস্ত এবং সফল ক্যারিয়ারের মাঝেও নিজের সৌন্দর্য ও ত্বকযত্নে মারগট রবির পছন্দ বেশ সহজ-সরল স্কিন কেয়ার। সংবেদনশীল ত্বকের জন্য খুব বেশি প্রসাধনী নয়, বরং সহজ কয়েকটি অভ্যাস মেনে চলেন তিনি। নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন, পর্যাপ্ত ঘুম এবং ত্বকের প্রয়োজন বুঝে বাড়তি যত্ন—এই কয়েকটি অভ্যাসই তাঁর...
২ ঘণ্টা আগে
পর্তুগালের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ডেজার্ট বাবা দ্য কেমেলো। পর্তুগালে ঘুরতে যাওয়া পর্যটকেরা এর নামের বাংলা বা ইংরেজি অর্থ শুনলে প্রথমটায় খানিক চমকে যান। কারণ, বাবা দ্য কেমেলো শব্দটির আক্ষরিক অর্থ উটের লালা! তবে ভয় পাওয়ার কিছু নেই, এই সুস্বাদু ডেজার্টে উটের কোনো উপাদানের উপস্থিতি নেই...
৪ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
২০ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
১ দিন আগে