বাজারে শীতের সবজি পাওয়া যাচ্ছে। দুপুরে গরম ভাতের সঙ্গে কয়েক রকম শীতের সবজি দিয়ে রান্না করা হালকা ঝোলের তরকারি খেতে কার না ভালো লাগে? আপনাদের জন্য শীতের বাহারি সবজি দিয়ে রান্না করা একটি পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
মুলা ৫০০ গ্রাম, শিম ১০০ গ্রাম, ফুলকপি একটি, আলু একটি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এক চা-চামচ করে, ৫-৬টি কাঁচা মরিচ ফালি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল চার টেবিল চামচ।
প্রণালি
সব সবজি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। পরে কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে অল্প পানি দিয়ে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে কষিয়ে নিন। পরিমাণমতো ঝোলের পানি দিয়ে ঢাকনাসহ রান্না করুন সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তারপর কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে রান্না করুন আরও অল্প কিছু সময়। মাখা মাখা ঝোল হলে লবণ দেখে নামিয়ে পরিবেশন করুন।

ফেব্রুয়ারি মাস মানে কেবলই গোলাপ, চকলেট আর ভালোবাসার দিন নয়; এর ঠিক উল্টো পিঠে থাকে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইন উইক’। এ সপ্তাহের ষষ্ঠ দিন বিশ্বজুড়ে পালিত হয় মিসিং ডে। দিনটি কেবল পুরোনো প্রেমের বিরহ যাপনের জন্য নয়; বরং হারানো বন্ধুত্ব, ফেলে আসা সোনালি দিন এবং প্রিয়জনদের সঙ্গে কাটানো অমলিন মুহূর্ত...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা। ইফতারির জন্য নানা রকমের রেসিপিতে ছোলা রান্না করা হয়। আজ শাহি ছোলা ভুনা রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়।
৬ ঘণ্টা আগে
ইফতারে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফল রাখা একটি সাধারণ অভ্যাস। স্বাস্থ্যকর ইফতারির আয়োজনে আনারসের দুটি সালাদ রাখতে পারেন। আপনাদের জন্য আনারসের দুটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৬ ঘণ্টা আগে