শব–ই বরাতের খাবার হিসেবে হালুয়া ও রুটি খাওয়ার প্রচলন আমাদের অঞ্চলে বেশ পুরোনো। ব্যস্ততার ফাঁকে আয়োজন করে যদি রকমারি হালুয়া তৈরি না করতে পারেন, ক্ষতি নেই। খুব সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই খাবারটি। এমন সহজ দুটি হালুয়ার রেসিপি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।
ক্যারামেল সুজির হালুয়া
উপকরণ
সুজি ১৫০ গ্রাম, কোরানো নারকেল ১ কাপ, ঘি আধা কাপ, চিনি ১ কাপ, কিশমিশ ও বাদাম স্বাদমতো, দারুচিনি ও এলাচি ৩ থেকে ৪ টুকরা, লবণ ১ চিমটি, পানি ২ কাপ, ক্যারামেল ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে দারুচিনি, এলাচি ও সুজি মৃদু আঁচে ভেজে নিন। সুজি ভাজা হলে পানি, চিনি ও সামান্য লবণ দিয়ে নাড়ুন। এরপরে ক্যারামেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অন্য কড়াইয়ে ঘি দিয়ে নারকেল হালকা করে ভেজে নিন। ভেজে রাখা নারকেল হালুয়ার মধ্যে দিয়ে দিন। তারপরে বাদাম ও কিশমিশ দিন। সব উপকরণ ভালো করে কষিয়ে হালুয়া শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

আলু জাফরানি হালুয়া
উপকরণ
আলু ২৫০ গ্রাম, তরল দুধ আধা কেজি, গুঁড়ো দুধ আধা কাপ, ঘি আধা কাপ, মাওয়া ১০০ গ্রাম, চিনি ২ কাপ, এলাচি গুঁড়ো আধা চা–চামচ, জাফরান সামান্য, ফুড কালার ৩ ফোঁটা, কিশমিশ, কাঠবাদাম ও কাজুবাদাম পরিমাণ মতো।
প্রণালি
আলু সেদ্ধ করে ভর্তা করে নিন। কড়াইয়ে ঘি গরম করে ভর্তা করে রাখা আলুর সঙ্গে দুধ মিশিয়ে কড়াইয়ে ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকুন ৷ তারপরে চিনি ও গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। শুকিয়ে এলে নামিয়ে বড় থালার মধ্যে হালুয়া ঢেলে নিন। ঘিয়ে বাদাম ও কিশমিশ ভেজে নিয়ে হালুয়ার ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

প্রিয়াঙ্কা চোপড়ার কাচের মতো উজ্জ্বল ত্বক সত্যিই মুগ্ধ করার মতো। এই অভিনেত্রী মনে করেন, শরীরের অভ্যন্তরীণ সুস্থতা এবং সুন্দর ত্বক একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। অল্প বয়সে চলচ্চিত্রে পা রেখেও চোপড়া বছরের পর বছর ধরে স্বাস্থ্যকর ও গ্ল্যামারাস অবয়ব বজায় রাখতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে তাঁর ভক্তদেরও...
২ ঘণ্টা আগে
চলতি মাসের দ্বিতীয় রোববার, অর্থাৎ গতকাল ছিল মা দিবস। মা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একটা কথা প্রচলিত রয়েছে, ‘যে কথা আমরা নিজের মাকে বলতে পারি না, সে কথা আর কাউকেই বলা যায় না।’ অর্থাৎ মায়ের সঙ্গে যদি নিরাপদ সম্পর্ক গড়ে না ওঠে, বিশ্বস্ততার সম্পর্ক তৈরি না হয়, তাহলে পৃথিবীর অন্য....
৬ ঘণ্টা আগে
বাড়ি মানেই তো মা, আর মা মানেই বাড়ি। জীবনের এই বিশেষ মানুষটিকে আমরা বছরের প্রতিটি দিনই ভালোবাসি। কিন্তু চাইলেও কি রোজ রোজ মাকে পছন্দের উপহারটি দেওয়া যায়? অথবা চাইলে রোজ মাকে নিয়ে বাইরে ঘুরতে বা মায়ের সঙ্গে বসে জমিয়ে গল্পও করা যায় না।
৮ ঘণ্টা আগে
বাসায় ইলিশ মাছ থাকলে আর কথা কী—রেঁধে ফেলুন। কীভাবে রাঁধবেন? আপনাদের জন্য সরিষাবাটায় ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। উপকরণ: রিং পিস করে কাটা ইলিশ মাছ ৪ পিস, সরিষার তেল ৪ টেবিল চামচ, সরিষাবাটা ২ টেবিল চামচ, হলুদবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ টেবিল...
১০ ঘণ্টা আগে