
কাঁচাগোল্লা বানানো এখন আরও সহজ। কাচা গোল্লা মিষ্টির রেসিপি দেখে ঘরেই তৈরি করুন রসে ভরা নরম মিষ্টি। বিশেষ দিনে প্রিয়জনের জন্য পারফেক্ট ডেজার্ট। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
লিকুইড দুধ ১ লিটার, পাউরুটি লাল অংশ বাদে ১ পিস, সিরকা আধা কাপ, সাদা গুঁড়া চিনি ১ কাপ, পানি ৩ কাপ।
ছানা তৈরির জন্য দুধ চুলায় দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে ফুটন্ত অবস্থায় সিরকা পানি দিয়ে মিলিয়ে দিলে দুধ ফেটে যাবে। পরে পাতলা কাপড়ে দুধ ঢেলে দিয়ে ছানা বের করতে হবে। ছানার ওপর নরমাল পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যেন ছানার ঘ্রাণ না থাকে। পরে তালের গোলার মতো ঝরা দিয়ে পানি বের করে নিতে হবে। এরপর প্লেন বেলুন দিয়ে ছানাগুলো পিশে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একেবারে মিহি দানাও না থাকে। এবার পাউরুটি পানিতে ভিজিয়ে আস্তে আস্তে চেপে নিন। এরপর বাটা ছানার সঙ্গে মিশিয়ে নিন। এই পর্যায়ে ১০ ভাগ করে রসগোল্লা বানিয়ে নিন। পানি ও চিনি ফুটে উঠলে রসগোল্লা ছেড়ে ১০ মিনিট হাই পাওয়ারে আর ২০ মিনিট লো পাওয়ারে ঢাকনা দিয়ে রান্না করুন। এরপর চামচ দিয়ে মিষ্টি এক এক করে বাটিতে রেখে রস ঢেলে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু কাঁচা রসগোল্লা।

প্রযুক্তির ছোঁয়ায় আজ সবকিছুই হাতের মুঠোয়। কিন্তু ই-বুক আর অডিও বুকের ভিড়েও অনেকেই আছে, যারা পাতা উল্টে বই পড়তে ভালোবাসে। কাগজের পাতার গন্ধ আর বইয়ের পাতা ওলটানোর মৃদু আওয়াজের মাঝে তারা পরম শান্তি খুঁজে পায়। ডিজিটাল স্ক্রিনের যুগেও কি বইয়ের গন্ধ আপনাকে টানে? বিশ্বের কোন জায়গাগুলো অপেক্ষা করছে
৩ ঘণ্টা আগে
ছোটবেলায় পড়তে পড়তে অনেক সময় পড়ার টেবিলে মাথা ঠেকে যেত ঘুমের ঘোরে। বড় হয়ে অনেকের কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ মাথা নুয়ে পড়ে টেবিলে। এমনকি টেলিভিশন দেখার সময় চোখের পলক বুজে পরক্ষণেই চমকে ওঠেন কেউ কেউ। সবচেয়ে বিপজ্জনক হলো গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে কয়েক সেকেন্ডের জন্য ‘অন্যমনস্ক’ হয়ে যাওয়া।
৫ ঘণ্টা আগে
নতুন কোনো সম্পর্কের শুরুতে ভালো লাগা, তীব্র আকর্ষণ অনুভব করা বা সারাক্ষণ সঙ্গীর কথা ভাবা খুবই স্বাভাবিক। মনোবিজ্ঞানের ভাষায় সম্পর্কের এই অতি মনোযোগের আড়ালে লুকিয়ে থাকা নিয়ন্ত্রণ করার প্রবণতাকে বলা হয়, ‘লাভ বম্বিং’। সম্পর্কের শুরুতে অতিরিক্ত মনোযোগ, সেটি ভালোবাসা, নাকি লাভ বম্বিং জেনে নিন...
১০ ঘণ্টা আগে
আর কিছুদিন পরই কোরবানির ঈদ। সে সময়টায় মাংসের বিভিন্ন পদ রান্নার ব্যাপার রয়েছে বলে এখন অনেকে মাংস রান্নার কথা ভাবছেন না। মাছ, ভাত আর সবজিই চলবে ঈদের আগ পর্যন্ত। বড় মাছ খেতে ইচ্ছে না হলে নারকেল চিংড়িই রেঁধে ফেলুন। রান্না সহজ আবার খেতে সুস্বাদু। আপনাদের জন্য নারকেল চিংড়ির রেসিপি ও ছবি পাঠিয়েছেন...
১২ ঘণ্টা আগে