রোজেলার মৌসুমে প্রায়ই তো ডালে রোজেলা দিচ্ছেন। এবার ঘন ডালে দিয়ে দেখুন। টক টক স্বাদের এই ডাল থাকলেই দুপুরের খাওয়া জমে যাবে। আপনাদের জন্য রোজেলার ঘন টক ডালের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
মসুর ডাল ২০০ গ্রাম, রোজেলার পাপড়ি ৫০ গ্রাম, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদের গুঁড়ো হাফ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৬-৭টি, ধনেপাতা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল চার টেবিল চামচ।
প্রণালি
রোজেলার পাপড়ি ধুয়ে রাখুন। যে হাঁড়িতে ডাল বসাবেন, সেই হাঁড়িতে মসুরের ডাল ধুয়ে রাখুন। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, লবণ, আদা-রসুনবাটা দিয়ে মাখিয়ে নিন। এরপর টমেটো কুচি, রোজেলার পাপড়ি, সয়াবিন তেল দিয়ে আবারও মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিন। এবার চুলায় রান্না করুন ঢাকনা দিয়ে। ফুটে উঠলে নেড়ে নিন। ডাল সেদ্ধ হলে বা ঘন হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়ে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল রোজেলার ঘন টক ডাল।

ছুটি মানেই অফিস থেকে দূরে থাকা। কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়ে দাঁড়ায়। পাহাড়ের সামনে ছবি তুলছেন, সমুদ্রের ঢেউ পায়ের কাছে এসে আছড়ে পড়ছে কিংবা হোটেলের বারান্দায় বসে সকালের কফিতে চুমুক দিচ্ছেন—হঠাৎ মনে হলো, ‘আচ্ছা, কালকের প্রতিবেদনটা কে শেষ করবে?’ এমনকি ছুটির মধ্যেও মনে হতে পারে, ‘একবার অফিসের...
৩ ঘণ্টা আগে
মিশেলিন স্টার। রন্ধনশিল্পে ‘মিশেলিন স্টার’ পাওয়া মানে অস্কার পাওয়া। কিন্তু এই রাজকীয় আভিজাত্যের পেছনের কাহিনি জানলে যে কেউ হেসে ফেলবেন। আবার একে ঘিরে আছে রহস্যময় কিছু বিষয়, যা শুরু থেকে আজ পর্যন্ত সবার কাছে রহস্যঘেরা। কিন্তু সব মিলিয়ে মিশেলিন স্টার পাওয়া রেস্তোরাঁ ও শেফদের জন্য সর্বোচ্চ...
৬ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় এখন চারদিকে শুধু আশি ও নব্বইয়ের দশকের ছোঁয়া। রেট্রো ফিল্টার, ভিনটেজ আউটফিট কিংবা সেকালের পপ কালচারের ফটো ট্রেন্ডে মেতেছেন সব বয়সের মানুষ। তবে কখনো কি ভেবে দেখেছেন...
১৫ ঘণ্টা আগে
ঘরে ঢুকতেই যদি নাকে আসে বেলি ফুলের মিষ্টি সুবাস, কোথাও ধূপের পরিচিত গন্ধ, আবার কোথাও ভেসে আসে ল্যাভেন্ডার কিংবা ভ্যানিলার নরম ঘ্রাণ; তাহলে সেই ঘর শুধু দেখা নয়, অনুভব করা যায়। ঘরের সাজ যেমন মানুষের রুচির পরিচয় দেয়, তেমনি ঘরের গন্ধও তৈরি করে আলাদা এক আবহ।
১৬ ঘণ্টা আগে