অনেকে সকালের নাশতায় কিংবা বিকেলে প্যানকেক খেতে ভালোবাসেন। সচরাচর যেমন প্যানকেক খাওয়া হয়, এর থেকে একটি ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন সিনামন রোল প্যানকেক। মাত্র ৮টি সহজ উপকরণে তৈরি করা যায় এই নরম, তুলতুলে ও দারুচিনির মিষ্টি সুবাসযুক্ত প্যানকেক।
প্যানকেক ব্যাটারের জন্য
দুধ: ২ কাপ।
বাটার: আড়াই টেবিল চামচ।
চিনি: ২ টেবিল চামচ।
অ্যাকটিভ ড্রাই বা র্যাপিড-রাইজ ইস্ট: ১ প্যাকেট (প্রায় আড়াই চা-চামচ)।
লবণ: আধা চা-চামচ।
ময়দা: দেড় কাপ।
দারুচিনির পুরের জন্য
তৈরি করা প্যানকেক ব্যাটার: আড়াই টেবিল চামচ।
বাটার (গলানো বা নরম করা): ১ টেবিল চামচ।
ব্রাউন সুগার (লাল চিনি): ৩ টেবিল চামচ।
দারুচিনিগুঁড়া: আধা চা-চামচ।
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে দুধ ও বাটার নিয়ে মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড করে গরম করুন, যতক্ষণ না বাটার গলে যায় এবং দুধ কুসুম গরম হয়। কখনোই যেন ফুটে না ওঠে। চাইলে সাধারণ পাতিলে কম আঁচেও গরম করে নিতে পারেন। এবার মিশ্রণটি হালকা ঠান্ডা হতে দিন। দুধ বেশি গরম হলে ইস্ট নষ্ট হতে পারে। দুধের ওপর ইস্ট ছিটিয়ে দিন এবং ১০ মিনিট অপেক্ষা করুন যেন ইস্ট সক্রিয় হয়। এরপর চিনি ও লবণ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এবার ময়দা এক কাপের চার ভাগের এ ভাগ অল্প অল্প করে যোগ করুন এবং হালকা হাতে নাড়তে থাকুন। ময়দা দলা পেকে থাকলে হ্যান্ড হুইস্ক দিয়ে হালকাভাবে মেখে নিন। মিশ্রণটি আঠালো কিন্তু মসৃণ ও ঢালা যায় এমন ঘন হবে। মিশ্রণের পাত্রটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিন। ১ থেকে ২ ঘণ্টার জন্য কোনো উষ্ণ স্থানে রেখে দিন, যতক্ষণ না ব্যাটার ফুলে দ্বিগুণ হয়ে যায়। মনে রাখবেন, র্যাপিড রাইজ ইস্ট ব্যবহার করলে দ্রুত ফুলবে, আর অ্যাকটিভ ড্রাই ইস্ট হলে একটু বেশি সময় লাগতে পারে।
ব্যাটার ফুলে উঠলে সেখান থেকে আড়াই টেবিল চামচ ব্যাটার একটি ছোট বাটিতে তুলে নিন। সেখানে ১ টেবিল চামচ গলানো বাটার, ৩ টেবিল চামচ ব্রাউন সুগার এবং আধা চা-চামচ দারুচিনিগুঁড়া যোগ করুন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে সামান্য দুধ দিয়ে পাতলা করতে পারেন। ভালো করে নেড়ে একটি জিপ লক ব্যাগে ভরে নিন এবং ব্যাগের এক কোণ সামান্য কেটে নিন। অথবা একটি প্লাস্টিকের স্কুইজ বোতলে ভরে নিতে পারেন।
বেঁচে যাওয়া প্যানকেক ঢেকে ফ্রিজে ৩-৪ দিন পর্যন্ত রাখা যায়।
সূত্র: মিনিমালিস্ট বেকার

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
২ ঘণ্টা আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
৪ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৬ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৮ ঘণ্টা আগে