চিংড়ি দিয়ে চালকুমড়ার তরকারি তো অনেক রেঁধেছেন। এবার না হয় ভিন্ন স্বাদের কিছু তৈরি করলেন। আপনাদের জন্য চালকুমড়া দিয়ে পোস্ত রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
চালকুমড়া ১টি, পোস্তদানা ৫০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, ধনে ও জিরাগুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ২ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা চামচ, লাল কাঁচা মরিচ ৫-৬টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, শুকনা মরিচ ১-২টি।
প্রণালি
চালকুমড়ার খোসা ফেলে চাক চাক করে কেটে নিন। কড়াইতে সরিষার তেল গরম হলে শুকনা মরিচের ফোড়ন দিন। পরে পেঁয়াজ হালকা ভেজে অল্প পানি দিয়ে আদা ও রসুনবাটা, হলুদ, ধনে, জিরাগুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর চালকুমড়া দিয়ে ঢাকনাসহ রান্না করুন সেদ্ধ হওয়ার আগপর্যন্ত। পরে চিনি, পোস্তদানা বাটা, পাকা কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। সবশেষে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চালকুমড়া দিয়ে পোস্ত।

দীর্ঘ জল্পনাকল্পনা। মাঠের ভেতরে এবং মাঠের বাইরের উত্তেজনা শেষ হচ্ছে আজ রাতেই। বিশ্বকাপ ফুটবল ফাইনাল মানেই কোটি কোটি ভক্তের টানটান উত্তেজনা, উল্লাস আর চরম উৎকণ্ঠা। প্রিয় দলের প্রতি ভালোবাসার কারণে এই সময়ে আবেগের পারদ থাকে সর্বোচ্চ চূড়ায়। তবে খেলা চলাকালীন তীব্র মানসিক চাপ এবং ম্যাচ শেষের জয়-পরাজয়ের
৪ ঘণ্টা আগে
রাজধানী থেকে জেলা শহর; অফিস, দোকানপাট, চায়ের দোকান এমনকি রান্নাঘরেও এই মুহূর্তে একটাই আলোচনা—‘বিশ্বকাপ ফাইনাল’। কোন দলের হাতে উঠবে এবারের বিশ্বকাপ—এ নিয়েই যত জল্পনা-কল্পনা।
৬ ঘণ্টা আগে
রাতে খাওয়ার পর মিষ্টিমুখ না করলে যাঁদের তৃপ্তি হয় না, তাঁরা আজ বিশ্বকাপ ফাইনাল দেখতে দেখতে মজার একটি খাবার খেতে পারেন। আপনি যদি স্পেনের সমর্থক হন, তাহলে এই রেসিপি হয়ত আপনি আগে থেকেই জানেন। বলছি টরিজাসের কথা। ফ্রিজে রাখা ৩-৪ দিনের বাসি পাউরুটি দিয়ে এই খাবারটি তৈরি করা হয় স্পেনে।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল দেখার তোড়জোর চলছে। নিজ বাড়িতে সবাই মিলে বা বন্ধুর বাড়িতে বসেই অনেকে খেলা দেখবেন বলে ঠিক করেছেন। খেলা দেখাকে কেন্দ্র করে ওয়ান ডিশ পার্টিরও আয়োজন আছে। রান্নাঘরে চলছে স্ন্যাকস তৈরির পরিকল্পনা। ফলে একটা উৎসবের আমেজ।
১০ ঘণ্টা আগে