
আমির খানকে বলিউডের ‘পারফেকশনিস্ট’ বলা হয়। চলতি বছর ৬১তম জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। সম্প্রতি বিয়েও গৌরী স্প্র্যাটের সঙ্গে। এই বয়সেও তাঁর নাটকীয় শারীরিক পরিবর্তন আবারও সবার দৃষ্টি কেড়েছে। বিভিন্ন মাধ্য়মে জানা যায়, চলতি বছরের শুরুতে ১৮ কেজি ওজন কমিয়েছেন এই বলিউড তারকা। এ-ও জানা গেছে, নিয়ম করে জিমে গিয়ে কিংবা অবিরাম কার্ডিও করে তিনি ওজন কমাননি; বরং আমির তাঁর এই নতুন চেহারার জন্য একটি বিশেষ প্রদাহবিরোধী খাদ্যতালিকা বেছে নিয়েছিলেন।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ‘দঙ্গল’ তারকা ব্যাখ্যা করেছেন, এই ওজন কমানো আসলে একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা সমাধানের চেষ্টার একটি আকস্মিক ‘উপজাত’ ফল। আমির বলেন, ‘এটা এমনিতেই হয়ে গেছে।’ তিনি আরও ব্যাখ্যা করেন, তাঁর প্রাথমিক লক্ষ্য ছিল মাথাব্যথা থেকে মুক্তি পাওয়া। আমির বলেন, ‘আমি মাইগ্রেনের জন্য একটি নতুন ডায়েট শুরু করেছিলাম। এটি প্রদাহবিরোধী খাদ্যতালিকা, যা আমার জন্য জাদুর মতো কাজ করেছে। আমি শুধু ১৮ কেজি ওজনই কমাইনি, আমার মাইগ্রেনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।’

কার্যকরী এই পরিবর্তনে আমির একা নন। বিদ্যা বালানের মতো অন্য তারকারাও এই দলে যোগ দিয়েছেন আগে। তাঁরা ‘ক্র্যাশ ডায়েটিং’ থেকে সরে এসে অভ্যন্তরীণ স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকছেন। ২০২৪ সালের শেষের দিকে বিদ্যাও তাঁর শারীরিক পরিবর্তনের জন্য একটি প্রদাহবিরোধী পদ্ধতির কথা উল্লেখ করে বলেন, তিনি ‘কোনো ব্যায়াম ছাড়াই’ ওজন কমিয়েছেন।
কিন্তু শরীরের অভ্যন্তরীণ ফোলা ভাব কমানোর জন্য তৈরি একটি ডায়েট কীভাবে এত দ্রুত ওজন কমাতে পারে, এই প্রশ্ন অনেকের। ভারতীয় পুষ্টিবিদ শিখা সিং জানিয়েছেন, দীর্ঘস্থায়ী প্রদাহ অনেক সময় ওজন কমানোর পথে একটি নীরব বাধা। যখন আমরা মানসিক চাপে থাকি, পর্যাপ্ত ঘুমাই না, তখন শরীর সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। এই রাসায়নিক আমাদের অভ্যন্তরীণ সংকেতগুলো এলোমেলো করে দেয়।
শিখা বলেছেন, ‘যদি আপনার খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রক্রিয়াজাত খাবার, চিনি ও অ্যালকোহল থাকে অথবা যদি ধূমপান করেন, মানসিক চাপে থাকেন বা আপনার পর্যাপ্ত ঘুমের অভাব হয় এবং হরমোনের ভারসাম্যহীনতা থাকে, তাহলে আপনার শরীরে প্রদাহ হতে পারে। আপনার শরীর সাইটোকাইন নামক একটি প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিক নিঃসরণ করতে পারে, যা ইনসুলিন এবং লেপটিনের কার্যকারিতায় ব্যাঘাত ঘটায়। এই দুটি হরমোন রক্তে শর্করার মাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত। এই ধরনের ব্যাঘাতের ফলে শরীরে আরও বেশি চর্বি জমা হওয়াসহ ওজন মারাত্মকভাবে বেড়ে যেতে পারে।’
এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা রান্নাঘরের উপকরণগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পরামর্শ দেন। এর লক্ষ্য হলো সেই সব ‘উত্তেজক’ খাবার বাদ দেওয়া, যা শরীরের স্বাভাবিক ওজন কমানোর প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এই প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলো দূর করার মাধ্যমে শরীর নিজের সঙ্গে লড়াই বন্ধ করে দেয়। এর ফলে হরমোনের ভারসাম্য ফিরে আসে এবং স্বাভাবিকভাবে ওজন কমে—ঠিক যেমনটা আমিরের ক্ষেত্রে হয়েছিল। ডায়েট বিশেষজ্ঞদের পরামর্শ মেনে তিনি ত্যাগ করেছেন অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, কোল্ড ড্রিংকস বা প্যাকেটজাত ফলের রস। খাদ্যতালিকায় জায়গা দিয়েছেন শাকসবজি, রঙিন ফলমূল, ওটস, ব্রাউন রাইস, কিনোয়া, বাদাম, বীজ এবং অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি।
সূত্র: পিংক ভিলা ও অন্যান্য

নারীদের কাছে পুরুষদের কোন অভ্যাস বা শখ সবচেয়ে আকর্ষণীয়? সম্প্রতি প্রকাশিত এক গবেষণার উত্তর বলছে—ভিডিও গেমের হেডসেট নামিয়ে রেখে হাতে একটি বই তুলে নেওয়াই হতে পারে নারীদের মন জয়ের সবচেয়ে কার্যকর উপায়।
৩ ঘণ্টা আগে
বাঙালি নারীর প্রিয় পোশাকের তালিকায় চিরকালই প্রথম দিকে রয়েছে শাড়ি। স্নিগ্ধ সাবেকিয়ানা বলুন বা ট্রেন্ডি স্টাইল; প্রতিটি প্রতিচ্ছবিতেই শাড়ির মায়া কাটানো মুশকিল। রিলস মেকিং বা প্রোফাইল ফটো বদলানোর এই যুগে ছয়টি ঋতু যেন ভিন্ন ভিন্ন শাড়ির প্রতিই মায়া তৈরি করে।
৬ ঘণ্টা আগে
শরতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে যে বদল আসে, তা সবার মনে প্রশান্তি আনে। প্রতিটি ঋতুর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ফলে শ্রাবণের গৃহসজ্জা বদলে ফেলার সময় এসেছে। শরতে আপনার ঘর ঝলমলে এবং আরামদায়ক করে তোলার জন্য অন্দরসজ্জায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন।
৬ ঘণ্টা আগে
বর্ষা বিদায় নেওয়ার পর আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসাল শরৎ। এই ঋতুর দারুণ প্রকৃতি মন চাঙা করলেও শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ সময় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতা কমতে শুরু করে।
৭ ঘণ্টা আগে