ঈদের কম সময়ে মজাদার ডেজার্ট তৈরি করতে চান? তাহলে তৈরি করুন ফ্রুট কাস্টার্ড। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
উপকরণ
কলা ১টি, স্ট্রবেরি ৮-১০টি জুস করে নেওয়া, আনারসের পাল্প ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, দুধ ২ কাপ, চিনি স্বাদমতো, কাস্টার্ড পাউডার ১ কাপের ৪ ভাগের ১ ভাগ।
জেলির জন্য
চিনি আধা কাপ, আগার আগার পাউডার ১ চা-চামচ, স্ট্রবেরি জুস ১ কাপ, সাজানোর জন্য আনারস ও স্ট্রবেরির কুচি।
প্রণালি
দুধ, চিনি, ভেনিলা এসেন্স, আনারসের পাল্প, কাস্টার্ড পাউডার একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। ৫-৬ মিনিট জ্বাল দেওয়ার পর এটি ঘন হয়ে গেলে পছন্দমতো পাত্রে সেট হতে দিন। এর মধ্যে কলা পাতলা স্লাইস করে কেটে দিন। এবার আগার আগার, চিনি, পানি, স্ট্রবেরি জুস একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। আগে থেকে বানিয়ে রাখা কাস্টার্ডের ওপর ঢেলে ঠান্ডা করে নিতে হবে ৪-৫ ঘণ্টা। পরিবেশনের সময় স্ট্রবেরি ও আনারসের কুচি দিয়ে পরিবেশন করুন।

দিনের ক্লান্তি ভুলে পরম শান্তিতে ঘুমানোর জায়গা হলো শোয়ার ঘর। শুধু আরামদায়ক বিছানা থাকলেই যে সব সময় গভীর ঘুম হবে, এমনটি নয়। ঘরের সাজসজ্জা, আলো, বাতাস ও ছোটখাটো অনেক উপাদান ঘুমে গভীর প্রভাব ফেলে।
৪১ মিনিট আগে
পূজার দিন গোনা শুরু হয়ে গেছে। ঢাকের শব্দ, মণ্ডপে আলোকসজ্জা আর নতুন পোশাকের আনন্দের পাশাপাশি পূজার সাজে পূর্ণতা দিতে গয়নার বিকল্প নেই। এবার ষষ্ঠী থেকে দশমী—প্রতিদিনের সাজে ভিন্নতা আনতে এবং আভিজাত্য ফুটিয়ে তুলতে গয়নার নির্বাচনে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটাতে পারেন।
১ ঘণ্টা আগে
ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
১ ঘণ্টা আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১৩ ঘণ্টা আগে