Ajker Patrika

রেসিপি

ভিন্ন স্বাদের গরুর মাংস

ফিচার ডেস্ক, ঢাকা 
ভিন্ন স্বাদের গরুর মাংস
গরুর মাংস

ঈদের দিন একটু ভিন্ন স্বাদের কিন্তু সুস্বাদু খাবার খেতে সবার মন চায়। এবার গরুর মাংসটা একটু ভিন্ন ঘরানায় রান্না করে দেখতে পারেন। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

গরুর মাংস ১ কেজি, টমেটো টুকরা করে কাটা ৩-৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গোটা শুকনা মরিচ ৭-৮টি, লবণ ও চিনি স্বাদমতো, সয়াবিন তেল আধা চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, লাল কাঁচা মরিচ ৫-৬টি।

প্রণালি

মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। এবার সব বাটা মসলা, মরিচের গুঁড়া, আস্ত মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাংস দিন। তারপর রান্না করুন কিছুক্ষণ। মাংসের গায়ে মসলা লেগে এলে টমেটো টুকরা দিয়ে নেড়ে রান্না করুন। এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাংস ভুনা ভুনা হলে গোলমরিচ ও জিরাগুঁড়া এবং পাকা কাঁচা মরিচ ফালি দিয়ে দমে রাখুন ৫ মিনিট। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে কেন সোনা-রুপার দাম কমছে, আরও কত কমবে

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

স্যামসন অপশন: ইসরায়েলের পরমাণু ডকট্রিন কেন বিশ্বের জন্য হুমকি

‘ইরানের বিনাশ নিশ্চিত’, এরপর দেশের ভেতরেই প্রধান শত্রু খুঁজে পেয়েছেন ট্রাম্প

ট্রেন-বাস সংঘর্ষ: যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত