বেলুচি বিফ পোলাও পাকিস্তানের বেলুচিস্তানের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার। এতে মসলার বাড়াবাড়ি রকম মিশ্রণ নেই। খাবারটি বাহুল্যবর্জিত হলেও সুস্বাদু। মাংসের গুণগত মান এখানে মুখ্য। ভালো মানের গরুর মাংস, কয়েকটি গুরুত্বপূর্ণ গোটা মসলা এবং চাল দেওয়ার আগে ধৈর্য ধরে ঝোলটিকে ঠিকভাবে তৈরি করতে হবে, এগুলোই এই রান্নার মূল মালমসলা। ছুটির দিনে রান্নার জন্য যদি ভিন্ন স্বাদের কোনো রেসিপির খোঁজ করে থাকেন, তাহলে এটি রান্না করতে পারেন।
হাড়সহ গরুর মাংস ১ কেজি, ভিজিয়ে রাখা বাসমতি চাল ৭৫০ গ্রাম, বড় পেঁয়াজ ৪টি (ভাজার জন্য ৩টি স্লাইস করা, স্টকের জন্য ১টি অর্ধেক করা), স্লাইস ২ ইঞ্চি পরিমাণ আদা ১টি, হালকা থেঁতো করা রসুন ৬ কোয়া, আস্ত গোলমরিচ ২০টি, বড় এলাচ ৫টি, আস্ত গরম মসলা ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরা ১ চা-চামচ ।
একটি বড় পাত্রে গরুর মাংসের সঙ্গে দেড় লিটার পানি, অর্ধেক করে কাটা পেঁয়াজ, আদা, রসুন, আস্ত গোলমরিচ, বড় এলাচ এবং পরিমাণমতো লবণ দিন। ফুটে উঠলে মাংস নরম হয়ে যাওয়া পর্যন্ত পাত্রটি ঢেকে অল্প আঁচে রান্না করুন। এই কাজটি তাড়াহুড়ো করে করবেন না। এবার গরুর মাংস তুলে একপাশে রাখুন। একটি মিহি ছাঁকনি দিয়ে স্টক ছেঁকে নিন। ৭৫০ গ্রাম চালের জন্য এক লিটারের কিছু বেশি পানি মেপে নিন। প্রয়োজনমতো লবণ দিন। একটি ভারী পাত্রে ঘি গরম করে জিরা এবং বাকি আস্ত গরম মসলা দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ছেঁকে নেওয়া স্টক তড়কার পাত্রে ঢালুন। এবার গরুর মাংসের টুকরোগুলো দিন। ফুটিয়ে নিন। এবার তাতে ভেজানো বাসমতি চাল দিন। একবার নাড়ুন। আঁচ একেবারে কমিয়ে দিয়ে ভালোভাবে ঢেকে দিন এবং ২০ মিনিট রান্না করুন। রান্না শেষ হলে ঢেকে ১০ মিনিট রেখে দিন। এবার আলতো করে নেড়ে একটি বড় পাত্রে পরিবেশন করুন। চাইলে ওপরে তাজা পুদিনা পাতা ছড়িয়ে দিতে পারেন।
ছবি: পাকিস্তানি রেসিপিস

আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকা অভিযান, ব্রাজিলের আমাজন, চিলির আতাকামা মরুভূমি কিংবা পাবলো নেরুদার বাড়ি, নিকারাগুয়ার রেইনফরেস্ট অথবা বার্লিন থেকে নেদারল্যান্ডসের টিউলিপ বাগান—কোথায় যাননি মহুয়া রউফ! এবার তিনি ঘুরছেন ওশেনিয়া। এখন আছেন ভানুয়াতুতে।
১ ঘণ্টা আগে
ভুটানকে আমার মনে হয় এই উপমহাদেশের স্বর্গভূমি। যদিও সবাই কাশ্মীরকে ভূস্বর্গ বলে থাকেন। আমি এ পর্যন্ত তিনবার ভুটানে গিয়েছি। পারলে আরও অনেকবার যেতে চাই । তবে হ্যাঁ, পর্যটক হিসেবে আপনি যদি শপিং মল খোঁজেন বা নাইটক্লাবে সন্ধ্যা কাটাতে চান, তবে ভুটান আপনার জন্য নয়।
১ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া বলতেই চোখের সামনে ভেসে ওঠে সিউলের রাজপ্রাসাদ, জেজু দ্বীপের আগ্নেয়গিরির প্রাকৃতিক দৃশ্য কিংবা পাহাড়ি ট্রেইল। তবে দেশটির সাম্প্রতিক পর্যটনচিত্রে এসেছে এক অদ্ভুত পরিবর্তন। জেজু দ্বীপের শান্ত ও নির্জন সৈকতে পর্যটকদের দীর্ঘ সারি খুবই সাধারণ দৃশ্য।
২ ঘণ্টা আগে
এক বছর হওয়ার আগে সন্তান নিয়ে বিমানযাত্রা না করাই ভালো। তবে এর আগে যদি জরুরি কোনো কাজে বিমানে চড়তেই হয়, তাহলে সতর্ক থাকতে হবে। ভ্রমণের আগে মানসিক প্রস্তুতি তো নেবেনই, সঙ্গে আরও কয়েকটি বিষয় মনে রাখলে সফর অনেকটাই সহজ হয়ে যাবে।
৩ ঘণ্টা আগে