কালীপূজায় মাংস নিরামিষ রান্নার চল রয়েছে। ভোগের রান্নায় কখনো পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয় না। তাই মাংস রান্নার সময়েও এতে পেঁয়াজ, রসুন পড়ে না। সাধারণত, আদা ও অন্যান্য মসলা দিয়ে এই মাংসের নিরামিষ রান্না করা হয়। কীভাবে তা করবেন? আপনাদের জন্য খাসির মাংসের নিরামিষ রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন শেফ ও ফুড কলামিস্ট রঙ্গন নিয়োগী।
উপকরণ
খাসির মাংস ৫০০ গ্রাম, টক দই ৫০ গ্রাম, এলাচি ২টি, লবঙ্গ ২টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ৩টি, ধনেবাটা ৬ চা-চামচ, জিরাবাটা ৬ চা-চামচ, পোস্তবাটা ৮ চা-চামচ, সরিষাবাটা ৪ চা-চামচ, হলুদবাটা ৪ চা-চামচ, শুকনা মরিচবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিসার তেল পরিমাণমতো।

প্রণালি
এক টেবিল চামচ তেল, হলুদ আর টক দই দিয়ে খাসির মাংস ম্যারিনেট করে অন্তত ২ ঘণ্টা রেখে দিন। রান্নার শুরুতে কড়াইতে তেল গরম করে প্রথমে তেজপাতা ফোড়ন দিন। এরপর মাংস দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিন। আঁচ একদম কমিয়ে রাখুন। একটু পর মাংস কষাতে থাকুন। একপর্যায়ে তেল ভেসে এলে গরমমসলা বাদে বাকি সব বাটা মসলা দিয়ে ভালো করে কষান। মাংস নরম হয়ে গেলে লবণ দিয়ে দিন। তারপর ২ কাপ গরম পানি দিয়ে আঁচ বাড়িয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে মাংস নামিয়ে নিন। সবশেষে একটা বড় হাতায় ২ টেবিল চামচ তেলে গরমমসলা বাটা দিয়ে চুলায় একটু তাপ দিয়েই মাংসের ঝোলে মিশিয়ে দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিন।
তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। পরিবেশনের আগে মাংসের ওপর অল্প একটু ধনেপাতাকুচি ছড়িয়ে দিতে ভুলবেন না।

কনকনে ঠান্ডা, মুষলধারে বৃষ্টি কিংবা বরফে ঢাকা চারপাশ। নরওয়ের মানুষদের কাছে এমন আবহাওয়া খুবই স্বাভাবিক। তাই আবহাওয়া যেমনই হোক না কেন, ঘরের দরজা খুলে প্রকৃতির মাঝে বেরিয়ে পড়া নরওয়েজিয়ানদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
৫ ঘণ্টা আগে
অফিস থেকে ফেরার পথে কয়েক কেজি আমড়া কিনে এনেছেন; প্রথমবারের মতো আমড়ার আচার যাঁরা তৈরি করবেন, তাঁদের জন্য সহজ একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগে
সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য আমরা কত কিছুই না করি! ভিটামিন সি, রেটিনল বা হায়ালুরনিক অ্যাসিডের নাম এখন কম-বেশি সবার মুখে শোনা যায়। কিন্তু আপনি কি জানেন, নিখুঁত ত্বকের অন্যতম গোপন চাবি লুকিয়ে আছে ম্যাগনেশিয়ামে? শারীরবৃত্তীয় নানা কাজের পাশাপাশি আমাদের ত্বকের স্বাস্থ্য রক্ষায় ম্যাগনেশিয়াম...
৯ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
১ দিন আগে