
ছবি ও ভিডিও শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রাম এখন যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্ল্যাটফর্মে অনেকে বন্ধু-বান্ধব বা ফলোয়ারদের সঙ্গে নিয়মিত চ্যাট করে থাকেন। তবে অনেক ব্যবহারকারীরই অজানা, ইনস্টাগ্রামের মাধ্যমে শুধু বার্তা নয়, চাইলে নিজের অবস্থান বা লোকেশনও শেয়ার করা সম্ভব। বিশেষ করে, জরুরি প্রয়োজনে বা নিরাপত্তার খাতিরে লোকেশন শেয়ার করা একটি গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের লাইভ লোকেশন এক ঘণ্টা পর্যন্ত শেয়ার করতে পারেন। এই ফিচারের মাধ্যমে মানচিত্রে কোনো অবস্থান পিন করা যায়। এর ফলে ডিএমের মাধ্যমে ব্যবহারকারীদের কার্যক্রম সমন্বয় করা যায়, অথবা ভিড়ের মধ্যে একে অপরকে খুঁজে পাওয়া যাবে। এই ফিচার কনসার্ট, একসঙ্গে ঘুরতে যাওয়া বা গ্রুপ ইভেন্টগুলোর জন্য আদর্শ। এটি ব্যবহারকারীদের একসঙ্গে আরও সময় কাটাতে সাহায্য করবে। এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছে দেখে। আর নির্ধারিত চ্যাটবক্সের বাইরের কারও কাছে ফরওয়ার্ড করা যাবে না।
ইনস্টাগ্রামে লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন এবং ডিরেক্ট মেসেজ অপশনে যান।
২. যে বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করতে চান, তাঁর সঙ্গে চ্যাটবক্স খুলুন।
৩. মেসেজ বারের নিচে ‘প্লাস’ (+) আইকনে ক্লিক করুন।
৪. এবার ‘লোকেশন’ অপশনটি নির্বাচন করুন।
৫. আপনি কতক্ষণের জন্য লোকেশন শেয়ার করতে চান, তা নির্বাচন করুন। (যেমন: ১ ঘণ্টা)।
৬. এবার ‘শেয়ার লোকেশন’ অপশনটি ক্লিক করুন।
এভাবে লাইভ লোকেশন আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করা যাবে এবং সে একটি মানচিত্রে আপনার অবস্থান দেখতে পারবে। আপনি যেকোনো সময় ‘স্টপ লোকেশন শেয়ারিং’ অপশনটি ব্যবহার করে লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন।
এই বৈশিষ্ট্য ডিফল্টভাবে বন্ধ থাকে, তাই আপনাকে ম্যানুয়ালি চালু করতে হবে। এ ছাড়া লোকেশন শেয়ারিং শুধু ব্যক্তিগত চ্যাট ও গ্রুপ চ্যাটে কাজ করে।

গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
২ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
৫ ঘণ্টা আগে
পর্যটকদের পকেট কাটা হচ্ছে ইতালিতে! শুনে অবাক না হয়ে পারা যায় না। কিন্তু স্থানীয় অধিবাসীরাই বলছেন, বিষয়টি সত্য। খাবার সব সময় শুধু পেট ভরানোর বিষয় নয়। এটি মানুষের স্বাদস্মৃতির বাহন। এটি মনের গহিনে জমে থাকা এক চিরন্তন নস্টালজিয়া ও না-মেটা আক্ষেপ। মানুষের এই সর্বজনীন নস্টালজিয়া ও আবেগকে পুঁজি করে...
৭ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জির মিটার এতটাই ওপরে থাকবে যে মনে হবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সমস্ত শক্তি ভেতরে রিফিল করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো পৃথিবীর সব অসমাপ্ত কাজ একা হাতে শেষ করে ফেলবেন। তবে সমস্যা হলো, এই তুখোড় শক্তিকে ভুল জায়গায় খরচ করার একশ শতাংশ ঝুঁকি রয়েছে।
৯ ঘণ্টা আগে