বর্তমান ডিজিটাল যুগে ব্যক্তিত্ব প্রকাশের জায়গা হয়ে উঠেছে ফেসবুক। আপনার অনুভূতি, মুড বা স্টাইল—সবকিছু এখন তুলে ধরা যায় ফেসবুকের ডিজিটাল অবতার বা অ্যাভাটারের মাধ্যমে।
অ্যাভাটার হলো আপনার ভার্চুয়াল রূপ। অ্যাভাটারে চুলের স্টাইল, পোশাক, ত্বকের রং, মুখের গঠন এমনকি চশমা পর্যন্ত পছন্দমতো কাস্টমাইজ করা যায়।
আর একবার অ্যাভাটার তৈরি হলে সেটি স্টিকার হিসেবে মেসেঞ্জারের চ্যাটে ও কমেন্ট বক্সে ব্যবহার করা যায়। এমনকি ফেসবুকের প্রোফাইল ছবি হিসেবেও এটি ব্যবহার করা যাবে।
ফেসবুকে অ্যাভাটার তৈরি করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ফেসবুক চালু করুন।
২. ডান দিকে ওপরের কোনায় থাকা মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) চাপ দিন। এটি আইফোনে নিচের ডান পাশে থাকবে।
৩. এরপর ‘সি মোর’ বাটনে ট্যাপ করুন।
৪. এখন ‘অ্যাভাটারস’ বাটনে ট্যাপ করুন।
৫. এবার নিজের সেলফির মাধ্যমে অ্যাভাটার তৈরির জন্য ‘ক্রিয়েট ফ্রম সেলফি’ বাটনে ট্যাপ করুন। আর ম্যানুয়ালি বা নিজেই চেহারার কাঠামো বানাতে ‘ক্রিয়েট ম্যানুয়ালি’ অপশনে ট্যাপ করুন।
৬. এখন ত্বকের রং নির্বাচন করুন এবং নেক্সট বাটনে ট্যাপ করুন।
৭. নির্দেশনা অনুযায়ী চুলের স্টাইল, মুখের গঠন ও শরীরের ধরন নির্বাচন করুন।
৮. পছন্দমতো অ্যাভাটার তৈরি করে ‘সেভ অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
এভাবে ফেসবুকে নিজের অ্যাভাটার তৈরি হয়ে যাবে। তবে আপনি চাইলে আরও নিজের মতো করে সাজাতে পারেন। মেনুগুলোতে সোয়াইপ করে জুতা, প্যান্টসহ আরও অনেক কিছু বেছে নিন, তারপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুকে পুরোনো অ্যাভাটার মুছে ফেলে নতুন অ্যাভাটার তৈরি করা যায়।
অ্যাভাটার মুছে ফেলবেন যেভাবে
১. অ্যাভাটার মুছে ফেলার জন্য ফেসবুকের মেনু অপশন ট্যাপ করে সি মোর নির্বাচন করতে হবে।
২, এরপর অ্যাভাটারস অপশন নির্বাচন করতে হবে।
৩. অ্যাভাটার প্রোফাইল ছবির পাশে ওপরের ডান দিকে থাকা পেনসিল আইকনে ট্যাপ করতে হবে।
৪. এবার পরবর্তী পেজে থাকা তিন ডট আইকনে ট্যাপ করে ‘ডিলিট অ্যাভাটর’ বাটনে ট্যাপ করতে হবে। ফলে একটি পপআপ বার্তা দেখা যাবে।
৫. বার্তায় থাকা ডিলিট অপশনে ট্যাপ করলে অ্যাভাটার মুছে যাবে।

সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
১ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
১৭ ঘণ্টা আগেএই সেপ্টেম্বরের ফ্যাশন ট্রেন্ডে এখন অন্যতম ইন টোন হলো আর্দি নিউট্রালস এবং বোল্ড স্যাচুরেটেড রঙের মেলবন্ধন। এটি বর্ষার রেশ কাটিয়ে শরতের স্নিগ্ধতা ও উৎসবের আমেজ চমৎকারভাবে ফুটিয়ে তোলে। সেপ্টেম্বর হলো এমন একটি মাস, যখন প্রকৃতিতে একটা রূপান্তর দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং ‘লুটিয়াল আগলিজ’ নামে একটি ব্যাপার চর্চায় রয়েছে। পিরিয়ড বা মাসিক শুরু হওয়ার ঠিক আগের দিনগুলোতে নিজেদের চেহারা, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের যে পরিবর্তন ঘটে, তাকেই ইন্টারনেটের দুনিয়ায় নাম দেওয়া হয়েছে লুটিয়াল আগলিজ। প্রতি মাসের এই কঠিন সময়কে সহজ করতে একটি পিরিয়ড...
২১ ঘণ্টা আগে