
বিশ্বজুড়ে বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে টিকটক। অল্প সময়ের মধ্যে অসংখ্য ভিডিও দেখার সুযোগ থাকায় এটি ব্যবহারকারীদের কাছে হয়ে উঠেছে দারুণ আকর্ষণীয়। তবে একটার পর একটা ভিডিও দেখতে বারবার স্ক্রল করাটা অনেক সময় বিরক্তিকর বা কষ্টসাধ্য হতে পারে। বিশেষ করে, যখন আপনি আরাম করে ভিডিও উপভোগ করতে চান। এ সমস্যার সহজ সমাধান দিতে টিকটক নিয়ে এসেছে অটো স্ক্রল ফিচার।
এই ফিচারট চালু করলে ভিডিওগুলো নিজে থেকেই একটার পর একটা চলতে থাকবে, ব্যবহারকারীকে আর আলাদাভাবে স্ক্রিনে স্পর্শ করে স্ক্রল করার প্রয়োজন হবে না। এটি শুধু অভিজ্ঞতাকে আরও সাবলীল করে তোলে না, বরং ব্যবহারকারীর সময় বাঁচানোর দিক থেকেও বেশ কার্যকর।
টিকটকের অটো স্ক্রল চালু করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইওএসে টিকটক চালু করুন।
২. অ্যাপ চালু করলেই যেকোনো একটি ভিডিও চালু হবে।
৩. এবার যেকোনো ভিডিওর ওপর ট্যাপ করে চেপে ধরে রাখুন।
৪. এর ফলে নিচে একটি মেনু চালু হবে।
৫. মেনুতে ডানে স্ক্রল করলে ‘অটো স্ক্রল’ ফিচার পাওয়া যাবে।
৬. এই অপশনের ওপর ট্যাপ করলেও ফিচারটি চালু হয়ে যাবে।
ফিচারটি চালু হলে প্রতিটি ভিডিও শেষ হলে আরও একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
ফিচারটি বন্ধ করবেন যেভাবে
ফিচারটি চালু থাকলে ভিডিওগুলোর ওপরে একটি ‘ঊর্ধ্বমুখী তীর’ চিহ্ন দেখা যাবে। এটি সার্চ বাটনের নিচে থাকে। এই ‘ঊর্ধ্বমুখী তীর’ চিহ্নের ওপর ট্যাপ করলে ফিচারটি বন্ধ হয়ে যাবে।

রাতে মাত্র একটি তরকারিই রান্না করা কথা ভাবছেন? যা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে! আপনাদের জন্য এমনই একটি রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৭ ঘণ্টা আগে
ইতিহাস, স্থাপত্য আর আধুনিক গ্রাফিকসের অনন্য মিশেলে এবারের বিশ্বকাপের জার্সিগুলোতে ঘটেছে টাইপোগ্রাফি বিপ্লব। জার্সির নম্বর ও নামের ফন্টগুলোতে এবারও নিখুঁত ইতিহাস আর জ্যামিতিক কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। ফিফার কঠিন সব নিয়ম মেনেও জার্সির নম্বরের মাধ্যমে একেকটি দেশের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে...
৯ ঘণ্টা আগে
ভ্রমণের সময় কানেকটিং ফ্লাইট মিস হওয়া অত্যন্ত বিরক্তিকর এবং উদ্বেগজনক। আবহাওয়া বা বিমানবন্দরজটের মতো কিছু বিষয় যাত্রীদের নিয়ন্ত্রণে না থাকলেও কিছু পূর্বপ্রস্তুতি এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। একজন অবসরপ্রাপ্ত ইউনাইটেড ফ্লাইট অ্যাটেনডেন্ট কানেকটিং ফ্লাইট মিস হওয়ার প্রধান পাঁচটি ভুল...
১১ ঘণ্টা আগে
ভ্রমণের কথা মাথায় এলে আমরা অনেকেই এমনভাবে পরিকল্পনা করি, যাতে পকেটও বাঁচবে, মনও ভরবে। এ ক্ষেত্রে ভ্রমণের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বেছে নিতে পারেন। সে দেশগুলোতে ভ্রমণের রোমাঞ্চ পাবেন অন্য যেকোনো দেশের চেয়ে একেবারে আলাদা। তবে এই ভ্রমণ নিখুঁত ও নিরাপদ করতে ৯টি বিষয়ে খেয়াল রাখা জরুরি।
১১ ঘণ্টা আগে