প্রতিদিন কোটি কোটি মানুষ ছবি ও ভিডিওর মাধ্যমে নিজেদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। তবে কখনো ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। তবে স্মৃতি সংরক্ষণের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনে পোস্টটি আবার ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে।
এসব কারণে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য একটি সহজ পদ্ধতি রেখেছে, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ে মধ্যে ছবি ও ভিডিও ফেরত আনা সম্ভব। ডিলিট করা বা মুছে ফেলা ছবি, ভিডিও বা রিল সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেওয়া হয় না। বরং এটি প্রোফাইল থেকে সরিয়ে ‘রিসেন্টলি ডিলিটেড’ নামে এক ফোল্ডারে রাখে। এই ফোল্ডার থেকে সহজেই ডিলিট করা ইনস্টাগ্রাম পোস্ট ফিরিয়ে আনা যায়।
তবে রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে পোস্টগুলো ডিলিট করার পর ৩০ দিন পর্যন্ত থাকে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে একেবারে ইনস্টাগ্রাম থেকে মুছে যায়।
রিসেন্টলি ডিলিটেড ফোল্ডার খুঁজে পাবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করুন।
২. এরপর নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এবার ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক লাইন’-এ ট্যাপ করুন।
৪. পরের পেজে ‘ইউওর অ্যাকটিভিটি’ বাটনে ট্যাপ করুন।
৫. নিচের দিকে স্ক্রল করলেই ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে পাবেন।
এই ফোল্ডারে ডিলিট করা ছবি, ভিডিও ও রিলগুলো খুঁজে পাবেন।
মুছে ফেলা ছবি ও ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে
১. ওপরের পদ্ধতি অনুসরণ করে ‘রিসেন্টলি ডিলিটেড’ ফোল্ডার খুঁজে বের করুন।
২. এখন যে ছবি, ভিডিও বা রিল ফিরে পেতে চান, তার ওপর ট্যাপ করুন।
৩. এরপর ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন।
৪. এর ফলে ‘সেভ’, ‘ডিলিট’ ও ‘রিস্টোর’ অপশন দেখা যাবে।
পোস্টটি ফিরে পেতে ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।

ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি...
১ ঘণ্টা আগে
সকালের বেঁচে যাওয়া বাসি রুটি অনেক সময় আমরা খাওয়ার অনুপযোগী ভেবে ফেলে দিই কিংবা গৃহপালিত পশুকে খাইয়ে দিই। কিন্তু জেনে নিন, এই বাসি রুটিই হতে পারে আপনার ঝকঝকে ও প্রাণবন্ত ত্বকের রহস্য? রাসায়নিকযুক্ত দামি কসমেটিকসের পেছনে হাজার টাকা খরচ না করে বাসি রুটি দিয়ে ঘরে বসেই সুন্দরভাবে ত্বকের যত্ন নিতে...
১২ ঘণ্টা আগে
স্থানীয় বাজার থেকে দুটি ৮০০ গ্রাম সাইজের ইলিশ (প্রতিটি ১,২০০ টাকা দরে) কিনেছিলেন নারায়ণ চন্দ্র। চলতি মৌসুমে এটাই ছিল তাঁর প্রথম ইলিশ কেনা। রাতে পাতে প্রিয় মাছটির স্বাদের কথা মনে মনে কল্পনাও করছিলেন তিনি...
১৫ ঘণ্টা আগে
সকালে ধোঁয়া ওঠা এক কাপ কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। ওয়েলনেস ও স্বাস্থ্যবিষয়ক আলোচনায় কফি নিয়ে নানা মতামত রয়েছে—কারও মতে এটি মেটাবলিজম ও অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস, আবার কারও মতে এটি পাকস্থলী জ্বালাপোড়া ও মানসিক চাপ বা কর্টিসল হরমোন বাড়ানোর কারণ।
১৯ ঘণ্টা আগে