
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমরা মতামত প্রকাশ করি, ছবি ও ভিডিও শেয়ার করি, এমনকি সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও সক্রিয় থাকি। তবে এই উন্মুক্ত প্ল্যাটফর্মে কখনো কখনো ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য, হয়রানি, সহিংসতা উসকে দেওয়া বা অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রকাশিত হতে পারে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের কনটেন্ট থেকে নিজেকে ও অন্যদের রক্ষা করার জন্য ফেসবুকে ‘রিপোর্ট’ করার অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। সঠিকভাবে রিপোর্ট করতে পারলে ফেসবুক কর্তৃপক্ষ সেই কনটেন্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
ফেসবুকের পোস্ট, প্রোফাইল বা পেজও রিপোর্ট করা যায়।
ফেসবুক পোস্টে রিপোর্ট করবেন যেভাবে
১. যে পোস্টটি রিপোর্ট করতে চান, তা প্রথমে ফেসবুক থেকে খুঁজে বের করুন।
২. এবার পোস্টটির ওপরে ডান পাশে থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। এবার মেনু চালু হবে
৩. মেনুতে পোস্ট অনুসারে রিপোর্টের অপশন দেখা যাবে। যেমন: রিপোর্ট ফটো, রিপোর্ট ভিডিও, রিপোর্ট পোস্ট বা রিপোর্ট ভিডিও ব্রডকাস্ট।
৪. এখন রিপোর্ট অপশনে ট্যাপ করুন।
৫. এবার রিপোর্ট করার কারণ বেছে নিতে বলা হবে। যেমন:
ওপরের অপশন থেকে যেকোনো পোস্ট নির্বাচন করুন।
৬. নির্বাচন শেষে ‘সাবমিট’ বাটনে ট্যাপ করুন।
সাবমিট করার পর ফেসবুক বিষয়টি রিভিউ করবে। কিছু দিন পরই ফেসবুক জানাবে পোস্টটি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না।
প্রোফাইল রিপোর্ট করবেন যেভাবে
১. ফেসবুকে যে প্রোফাইলটি রিপোর্ট করতে চান, সেটিতে যান।
২. প্রোফাইল ছবির নিচে বা কভার ছবির পাশে থাকা তিনটি ডটে ক্লিক করুন।
৩. ‘রিপোর্ট প্রোফাইল’ অপশনটি নির্বাচন করুন।
৪. পুরো প্রোফাইল রিপোর্ট করার জন্য ‘সামথিং অ্যাবাউট দিস পেজ বা প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৫. রিপোর্ট করার কারণগুলো থেকে সঠিক কারণ বেছে নিন।
৬ এখন ‘সাবমিট’ বাটনে ট্যাপ করুন।
ফেসবুক প্রোফাইল রিপোর্ট করার একই ধাপ অনুসরণ করে কোনো পেজও রিপোর্ট করতে পারবেন।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
২ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৫ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
৮ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১০ ঘণ্টা আগে