
ব্যবহারকারীদের গোপনীয়তার দিকে নজর দিয়ে ফেসবুকে ‘অ্যানোনিমাস’ নামে নতুন ফিচার যুক্ত করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের নাম এবং প্রোফাইল গোপন রেখে পোস্ট করতে পারবেন, যা বিশেষ করে মানসিক স্বাস্থ্য, পারিবারিক সমস্যা কিংবা সামাজিকভাবে স্পর্শকাতর বিষয়ে আলোচনার জন্য সহায়ক হতে পারে।
ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস ফিচারটি চালু থাকলেই কেবল পরিচয় গোপন রেখে পোস্ট করা যাবে। ফিচারটি ব্যবহার করলে গ্রুপে প্রোফাইল নাম বা ছবি ছাড়াই পোস্ট করা যাবে। তবে আপনার প্রোফাইলের নাম ও ছবি গ্রুপ অ্যাডমিনরা দেখতে পারবেন।
পরিচয় গোপন রেখে পোস্ট করবেন যেভাবে
১. প্রথমেই স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে নাম গোপন করে পোস্ট করতে চান তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পোস্ট লিখুন। পোস্ট লেখার সময় ওপরে দিকে ‘পার্টিসিপেট অ্যানোনিমাসলি’ নামে একটি অপশন দেখা যাবে। অপশনে পাশে টগল বাটনে ট্যাপ করুন।
৬. এখন একটি ছোট পপ আপ দেখাবে। এবার সেই পপ আপে ‘গট ইট’ অপশনে ট্যাপ করুন। এখন আপনার পোস্টটি ‘অ্যানোনিমাস পার্টিসিপেট’ হিসেবে প্রকাশ হবে।
৭. এ ছাড়া আপনি ভিন্ন ডাকনাম দিয়েও পোস্ট করতে পারেন। এ জন্য ‘ইউজ নিকনেম’ অপশনে ট্যাপ করুন।
এরপর মনমতো একটি ডাকনাম টাইপ করুন। এরপর ‘সেভ’ বাটনে ট্যাপ করুন।
ফলে এই ডাকনাম দিয়েই আপনার পোস্টটি গ্রুপে প্রকাশ পাবে।
ফেসবুক গ্রুপে নাম গোপন রেখে কমেন্ট করবেন যেভাবে
ফেসবুক গ্রুপে নিজের পরিচয় রেখে পোস্ট করা ছাড়াও কমেন্টও করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে নাম গোপন করে পোস্ট করতে চান তা স্ক্রল করে বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এখন গ্রুপের যেকোনো পোস্টের কমেন্ট সেকশনে যান। নাম ও ছবি রেখে কমেন্ট করার অপশনে পাশের নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। ফলে একটি পপ আপ মেনু আসবে।
৬. মেনু থেকে ‘অ্যানোনিমাস পার্টিসিপেট’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন একটি ছোট পপ আপ দেখাবে। এবার সেই পপ আপে ‘গট ইট’ অপশনে ট্যাপ করুন। এবার নাম ও ছবি ছাড়া আপনার কমেন্টটি পোস্ট হবে।

আজ বিশ্ব পরিবার দিবস। দিবসটিকে ঘিরে এবারের প্রতিপাদ্য—‘ফ্যামিলিস, ইনইক্যুয়ালিটিস অ্যান্ড চাইল্ড ওয়েলবিং’ অর্থাৎ পরিবার, অসমতা ও শিশুর কল্যাণ। আমাদের যাপিত জীবনের অভিজ্ঞতা, বিশ্বায়ন আর বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার দিবসটি এখন ভিন্ন এক তাৎপর্য বহন করছে।
৩২ মিনিট আগে
বিশ্ব অর্থনীতির ‘ব্যারোমিটার’ হিসেবে পরিচিত সিঙ্গাপুর। দেশটি ২০২৬ সালে পর্যটন খাতের আয় কিছুটা কমার পূর্বাভাস দিয়েছে। যদিও দেশটিতে পর্যটকদের আগমন বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপরও বৈশ্বিক ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে পর্যটন ব্যয়ে কিছুটা মন্দাভাব দেখা যেতে পারে।
৩ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত ওয়ার্ল্ড ফুড ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এরিক উলফ। তাঁর মতে, মহামারি পরবর্তী সময়ে মানুষ এখন অনেক বেশি জেনুইন বা খাঁটি অভিজ্ঞতা খুঁজছে। তারা স্থানীয় মানুষের সঙ্গে মিশতে চায়। এ ক্ষেত্রে খাবারই হলো সেই মেলবন্ধনের প্রধান মাধ্যম।
৫ ঘণ্টা আগে
বিমানযাত্রা সবার জন্য আনন্দঘন হয় না। অনেকে বিমানযাত্রার কথা ভেবেই ভয় পেয়ে যান। ফলে ভ্রমণের ইচ্ছা থাকলেও ভয় কাটিয়ে ঘুরতে যাওয়া আর হয়ে ওঠে না। আপনি কি বিমানযাত্রায় ভয় পান? অসুস্থতার জন্য যেমন ডাক্তারের পরামর্শ নেন। তেমনই বিমানযাত্রায় ভয় ঠেকাতে অভিজ্ঞ বৈমানিক আপনাকে সাহায্য করতে পারবেন।
৮ ঘণ্টা আগে