Ajker Patrika

প্রিয়জন অবসাদে ভুগছেন? মন ভালো করার দাওয়াই থাকুক আপনার হাতে

ফিচার ডেস্ক, ঢাকা 
প্রিয়জন অবসাদে ভুগছেন? মন ভালো করার দাওয়াই থাকুক আপনার হাতে
আপনার সঙ্গে কাটানো একটা ধীর স্থির সকালও কিন্তু প্রিয় মানুষের অবসাদ কাটিয়ে দিতে পারে। প্রতীকী ছবি: পেক্সেলস

প্রিয়জন বা পরিবারের কেউ কোনো কারণে অবসাদগ্রস্ত থাকলে নিজেরও কি মন খারাপ হয় না? নিশ্চয়, ভারাক্রান্ত মনে হয়। প্রিয় মানুষটির যখন কিছুই ভালো লাগছে না; তখন ঠিক কী করা উচিত, বলুন তো? কাছের মানুষ হিসেবে তাঁকে তো সঙ্গ দিতেই পারেন, পাশাপাশি রোজকার জীবন কিছু বদল এনেও কিন্তু তাঁর মন ভালো করে দিতে পারেন। কীভাবে? জেনে নিন এখনই।

সকালের খাবারে সচরাচর খাওয়া হয় না তেমন একটি নতুন রেসিপি বেছে নিন বা এমন কিছু তৈরি চেষ্টা করুন, যা আপনি আগে কখনো তাঁর জন্য তৈরি করেননি। ছবি: পেক্সেলস
সকালের খাবারে সচরাচর খাওয়া হয় না তেমন একটি নতুন রেসিপি বেছে নিন বা এমন কিছু তৈরি চেষ্টা করুন, যা আপনি আগে কখনো তাঁর জন্য তৈরি করেননি। ছবি: পেক্সেলস

ব্যতিক্রমী সকালের নাশতা

সকালের খাবারে একটি নতুন রেসিপি বেছে নিন বা এমন কিছু তৈরি করার চেষ্টা করুন, যা আপনি আগে কখনো তাঁর জন্য তৈরি করেননি। তা হতে পারে মজাদার প্যানকেক, সুস্বাদু স্মুদি, স্যান্ডউইচ বা এক মগ কফি। নাশতার টেবিলে একগুচ্ছ তাজা ফুল রেখে এবং মৃদু সুর বাজিয়ে অন্য রকম আবহ তৈরি করতে পারেন ঘরে। সকালে সতেজ এবং মজাদার কিছু খেলে দিনভর মন ফুরফুরে থাকে। ওই যে বলে না, সকালটা যেভাবে শুরু করবেন, সেভাবেই পুরো দিন কাটবে।

স্পা? চমৎকার আইডিয়া!

বাড়িতেই স্পা সেশনের মাধ্যমে প্রিয়জনকে আরাম দিন। সারা সপ্তাহে তাঁর মগজে যত দুশ্চিন্তা জমেছে, সবটাই গায়েব হয়ে যাবে। ফেস মাস্ক, লম্বা সময় ধরে গোসল, চুলে আরামদায়ক তেল মালিশ, বডি স্ক্রাব এবং নেইল আর্ট মুড বদলে দিতে পারে খুব ভালোভাবে। এরপর তাঁর সবচেয়ে আরামদায়ক ঘরে পরার পোশাকটি ইস্তিরি করে দিন। এরপর দুজনে মিলে প্রিয় সিনেমা বা সিরিজ দেখুন এবং আরাম করুন। ঘরে কয়েকটি মোমবাতি জ্বালান, দুই কাপ চা তৈরি করুন এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করুন।

ডেট ভালো বিষয়

প্রিয়জনকে নিয়ে এমন কোনো খাবার খেতে বাইরে যান, যা আপনারা অনেক দিন ধরে খেতে চাইছেন, অথবা সেই সিনেমা দেখুন, যা আপনি সিনেমা হলে দেখতে চেয়েছিলেন। এমন পোশাক কিনতে যান, যা তাঁকে দারুণ অনুভব করায় অথবা একান্তে কিছুটা সময় কাটান। বাইরে যাওয়ার আগে দুজনেই একটু সেজেগুজে নিন এবং এই উপলক্ষ সত্যিকারের ডেটের মতো করে উপভোগ করুন, যাতে এটি একাকিত্বের পরিবর্তে নিজের সঙ্গে কাটানো সময়কে বিশেষ মনে হয়। এতে আপনার প্রিয় মানুষটি হাসিমুখে ঘরে ফিরবেন এবং হয়তো পুনরায় যাওয়ার জন্য একটি নতুন প্রিয় জায়গাও খুঁজে নেবেন।

প্রিয় মানুষ কি সৃজনশীল? ড্রইং ডেটও কাজে দেবে

একদিন কাজ থেকে দুজনেই ছুটি নিন। এরপর জামার হাতা গুটিয়ে নিন, অ্যাপ্রন পরে নিন এবং আপনার পছন্দের রং নিয়ে একটি কাগজ বা ক্যানভাস বের করুন। একটি শান্তিদায়ক প্লেলিস্ট বেছে নিন। ক্যানভাস বা কাগজে যা খুশি ড্রইং করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রক্রিয়াটি উপভোগ করা এবং মজা করা। ছবি আঁকলে মানসিক চাপ কমে, শুধু এ কথা মনে রেখে সর্বশেষ ফিনিশিংটি দিন।

গল্প আর স্পর্শেই কাটুক সময়

ব্যস্ততার কারণে যে কথাগুলো দুজনের বলা হয়ে ওঠেনি, তা শুরু করুন। একটা স্লো মর্নিংও কিন্তু তাঁর অবসাদ কাটিয়ে দিতে পারে। চুলে তেল মাখাতে মাখাতেও তাঁকে মনে করিয়ে দিতে পারেন মজার কোনো স্মৃতির কথা। কে জানে, সেই স্মৃতিই হয়তো আগামী কিছুদিন তাঁকে ফুরফুরে রাখবে!

সূত্র: মিডিয়াম ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত