
মুদ্রিত ভিজিটিং কার্ড ব্যবহার করেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে অভ্যস্ত। অফিসের কিংবা ব্যক্তিগত যোগাযোগের জন্য কারও সঙ্গে তথ্য শেয়ার করার প্রয়োজন হলে আমরা মুদ্রিত ভিজিটিং কার্ডই সরবরাহ করে থাকি।
এবার কার্ড ছাপানো ও বিতরণের ঝামেলা এড়াতে চালু হয়েছে ডিজিটাল ‘লিংক কার্ড’। ডিজিটাল কার্ড মুদ্রিত কার্ডের চেয়ে টেকসই সমাধান। এই কার্ডের মাধ্যমে আপনি অন্যের সঙ্গে ডিজিটাল উপায়ে যোগাযোগের তথ্য স্থানান্তর করতে পারবেন।
লিংক কার্ডটি ‘ট্যাপ’ করা হলে প্রাপক তাঁর স্মার্টফোনে আপনার সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। লিংক কার্ডটি দেখতে একটি সাধারণ মুদ্রিত ভিজিটিং কার্ডের মতোই। তবে মূল পার্থক্য হচ্ছে—লিংক কার্ড ব্যবহারের মাধ্যমে ডিজিটাল উপায়ে তথ্য শেয়ার করতে পারার সুবিধা।
কার্ডটিতে একটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ রয়েছে। চিপটি দিয়েই মূলত তথ্য সরবরাহের কাজটি করা হয়। একই প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দোকানে কেনাকাটার মতো দৈনন্দিন কাজগুলো করা যায়।
কার্ডটি সক্রিয় করার সময় লিংক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে। কার্ডটির সবচেয়ে ভালো দিক হচ্ছে কার্ডের প্রোফাইলকে ইচ্ছেমতো কাস্টমাইজ করে নেওয়া যায়। পরিচয়ের পেজের লেআউট, সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং প্রয়োজনীয় লিংক সুবিধামতো ঠিক করে নেওয়া যাবে।
বর্তমানে বেশির ভাগ ডিভাইসেই এনএফসি সুবিধা রয়েছে। তবে যেসব ডিভাইসে এই সুবিধা নেই, তাঁরা লিংক কার্ডের পেছনে থাকা কিউআর কোডটি স্ক্যান করে সহজেই তাঁদের স্মার্টফোনে ‘লিংক’ প্রোফাইলটি দেখতে পাবেন। স্ক্যান করার পর প্রাপক তাঁদের ডিফল্ট মেসেজিং অ্যাপে ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের তথ্য স্বয়ংক্রিয়ভাবে যোগ করার সুবিধা পাবেন।
লিংক কার্ডটি এককালীন একটি দামে কিনতে হয়। এর মধ্যে ‘ক্লাসিক সাদা কার্ড’-এর দাম সবচেয়ে কম—১২ ডলার। রং এবং কার্ডের ডিজাইনের ওপর ভিত্তি করে দাম বিভিন্ন। কার্ডের কোনো গোপন ফি বা সাবস্ক্রিপশনের ব্যবস্থা নেই।
যাঁরা প্রায়ই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চান বা হওয়ার প্রয়োজন পড়ে, তাঁদের জন্য এই কার্ড বেশ কাজের। সহকর্মীকে দেওয়ার জন্য একটি চমৎকার উপহারও হতে পারে এটি।

গ্রীষ্মের ছুটি বা যেকোনো ঋতুতে বাইরে বের হলে দেখা যায়, কেউ কেউ মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছেন, অথচ তাঁর পাশে থাকা অন্য মানুষটিকে মশা পাত্তাই দিচ্ছে না। অনেকেই রসিকতা করে বলেন, নির্দিষ্ট কোনো মানুষের রক্ত হয়তো বেশি ‘মিষ্টি’, আর সে কারণেই মশারা তাঁর প্রতি বেশি আকৃষ্ট হয়...
৯ ঘণ্টা আগে
রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ—বিশ্বজুড়ে মাংসের তৈরি কাবাবের কদর ও জনপ্রিয়তা নতুন কিছু নয়। কয়লার আগুনে পোড়া মাংসের ধোঁয়াটে সুবাস আর জিভে জল আনা স্বাদ ভোজনরসিকদের সব সময়ই টানে।
১১ ঘণ্টা আগে
আষাঢ়-শ্রাবণের ঝুম বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার অনুভূতি যেমন রোমাঞ্চকর, তেমনি এর হাত ধরে আসে ঠান্ডা, সর্দি-কাশি ও গলাব্যথা। বৃষ্টিতে ভেজার পর শরীরের তাপমাত্রা হঠাৎ কমে যায়, যার ফলে রোগ প্রতিরোধক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে।
১৫ ঘণ্টা আগে
বর্ষার দিনে ঝুম বৃষ্টি হবে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। আর এই স্বাভাবিকতাকে মেনে নিয়েই আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যার সমাধান খুঁজতে হয়। বিগত কয়েক দিনের টানা বর্ষণে আকাশের মুখ ভার। সূর্যের দেখা মেলা দায়। কিন্তু রোদ নেই বলে কি আর জামা-কাপড় ধোয়া থেমে থাকবে? উল্টো বৃষ্টির কাদা-পানিতে ভিজে যাওয়ার
১৭ ঘণ্টা আগে