প্রথমবারের মতো স্মার্টফোন গেম আনল মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। গতকাল মঙ্গলবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নেটফ্লিক্স তাদের অ্যাপ আপডেট শুরু করেছে। সেখান থেকেই গেমটি ডাউনলোড করা যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে নেটফ্লিক্স গ্রাহকদের জন্য পাঁচটি মোবাইল গেম অন্তর্ভুক্ত করেছে।
নেটফ্লিস্ক বলছে, তাদের গেমগুলোতে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং অন্যান্য মোবাইল গেমের মতো গেমের জন্য কেনাকাটাও করতে হবে না।
নেটফ্লিক্সের পাঁচটি স্মার্টফোন গেমের সঙ্গে দুটি জনপ্রিয় স্ট্রেঞ্জার থিংস সিরিজের গেমের সঙ্গে সম্পর্কিত। গেমগুলো হলো:
স্ট্রেঞ্জার থিংস: ১৯৮৪
স্ট্রেঞ্জার থিংস ৩: দ্য গেম
কার্ড ব্লাস্ট
টিটার আপ
শ্যুটিং হুপস
নেটফ্লিক্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, `যদিও এটি দীর্ঘ যাত্রার সূচনামাত্র। আমরা একটি গেমিং অভিজ্ঞতা প্রদান করতে আগ্রহী, যা এই সময়ে পাওয়া গেম থেকে আলাদা। এই গেম কোনো বিজ্ঞাপন ছাড়াই চলবে। এর মধ্যে কোনো কিছু কিনতে হবে না। নেটফ্লিক্স সদস্যপদ দিয়ে এই গেম খেলা যাবে।'
নেটফ্লিক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে শুধু অ্যান্ড্রয়েড ও ট্যাবলেটের জন্য গেমগুলো আনা হয়েছে। কয়েক মাসের মধ্যে এগুলো অ্যাপলের আইওএস ডিভাইসেও পাওয়া যাবে। এর আগে অ্যাপল অন্যান্য কোম্পানিকে তাঁদের স্টোর ব্যবহার করতে দিত না। বিশেষ করে গেমিং অ্যাপগুলো জন্য।

মেকআপ না থাকা সত্ত্বেও ঝলমলে ত্বক, টাইট করে বাঁধা চুল, সুতির সাদা টি-শার্ট আর হাতে এক কাপ মাচা চা। সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক বছর ধরে রাজত্ব করছে ‘ক্লিন গার্ল’ নান্দনিকতা। আর এখন এই ধারার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বেয়ার নেলস’ বা নেল পলিশ ছাড়া খালি নখের ফ্যাশন।
১ ঘণ্টা আগে
পূজার আমেজ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। পোশাক-আশাকের বিজ্ঞাপন ও ছাড়ের বার্তা বলে দিচ্ছে আনন্দের কথা। আর উৎসবের প্রস্তুতিতে ঘরদোর একদম ঝকঝকে-তকতকে রাখা চাই। পূজার ঠিক আগের দিনগুলোতে রান্নাবান্না, নতুন পোশাক আর মণ্ডপে ঘোরার ব্যস্ততা থাকে। তাই শেষ মুহূর্তের ধকল এড়াতে এখন থেকেই একটু একটু করে ঘর ডিপ ক্লিন...
৩ ঘণ্টা আগে
বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাস বলে, শিল্পবিপ্লবের আগে আমাদের পূর্বপুরুষদের ঘুমের ধরন আজকের মতো আট ঘণ্টার একটানা বা ছাঁচে ফেলা ছিল না। তানজানিয়ার হাদজা, বলিভিয়ার সিমানে কিংবা নামিবিয়ার সান সম্প্রদায়ের মতো আধুনিক শিকারি-সংগ্রাহক মানুষদের জীবনযাত্রা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকেরা। তাঁরা...
৬ ঘণ্টা আগে
ক্যালরি মাপার ঝামেলা ছাড়াই যদি ঝটপট, স্বাস্থ্যকর অথচ জিবে জল আনা কোনো নাশতার খোঁজ করে থাকেন, তবে মিক্সড স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য হতে পারে আপনার জন্য এক অনন্য বিকল্প। আর সেই স্প্রাউটস দিয়ে যদি তৈরি হয় ভূমধ্যসাগরীয় স্বাদের মেডিটেরেনিয়ান-ইনস্পায়ার্ড মিক্সড স্প্রাউটস ফালাফেল, তবে তো কথাই নেই! এটি...
৮ ঘণ্টা আগে